Hero Splendor এর বিকল্প কী? প্রায় একই দাম-মাইলেজ এই ৪ Bike-এ

Hero Splendor Alternatives November 2026: ভারতে কোটি-কোটি মানুষের যাতায়াতের মূল মাধ্যম মোটরবাইক। কারও গন্তব্য অফিস, কারও আবার ব্যবসার কাজ। কেউ ব্যবহার করেন ডেলিভারির কাজে। তাঁদের কাছে বাইক মানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, রোজগারেরও অন্যতম ভরসা।

Advertisement
Hero Splendor এর বিকল্প কী? প্রায় একই দাম-মাইলেজ এই ৪ Bike-এবাইক মানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, রোজগারেরও অন্যতম ভরসা।
হাইলাইটস
  • ভারতে কোটি-কোটি মানুষের যাতায়াতের মূল মাধ্যম মোটরবাইক।
  • বাইক মানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, রোজগারেরও অন্যতম ভরসা।

ভারতে কোটি-কোটি মানুষের যাতায়াতের মূল মাধ্যম মোটরবাইক। কারও গন্তব্য অফিস, কারও আবার ব্যবসার কাজ। কেউ ব্যবহার করেন ডেলিভারির কাজে। তাঁদের কাছে বাইক মানে শুধু যাতায়াতের মাধ্যম নয়, রোজগারেরও অন্যতম ভরসা। তাই নতুন মোটরবাইক কেনার সময় মাইলেজ ও মেনটেনেন্স খরচই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। এই কারণেই এ দেশে Hero Splendor-এর মতো বাজেট কমিউটারের বিক্রি এত বেশি। তবে এই মডেল ছাড়াও বাজারে রয়েছে কয়েকটি আকর্ষণীয় অল্টারনেটিভ অপশন রয়েছে।

সত্যি বলতে কমিউটার বাইকের বাজারে প্রতিযোগিতা এখন বেশ জোরদার। একই ধরনের বাজেটের মধ্যে একাধিক সংস্থা ভাল মাইলেজ এবং ব্যবহারিক সুবিধা দেওয়ার চেষ্টা করছে। নভেম্বর ২০২৬-এ নতুন বাইক কেনার পরিকল্পনা থাকলে কোন মডেলগুলি দেখতে পারেন?

TVS Sport: কম খরচে রোজকার যাতায়াত
কম দামে বাইক কেনাই যাঁদের প্রধান লক্ষ্য, তাঁদের TVS Sport নজরে রাখতে পারেন। হালকা। সহজে নিয়ন্ত্রণ করা যায়। শহরের যানজটে চলাচল তুলনামূলক সহজ। প্রতিদিন অফিস বা ব্যবসার কাজে বাইক চালালে তেল খরচ কম রাখাও জরুরি। তার জন্য এই মডেল পারফেক্ট।

Bajaj Platina: আরামে সেরা
মাইলেজও চাই। আবার লং চালানোর সময় আরাম চান? তা হলে Bajaj Platina দেখতে পারেন। প্রতিদিনের যাতায়াতের জন্য তৈরি এই বাইকে বসার আরামকে গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে শহরের রাস্তার পাশাপাশি মাঝেমধ্যে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রেও এটি বিবেচনা করে দেখতে পারেন।

Honda Shine 100: হোন্ডার ব্র্যান্ড ভ্যালু
কমিউটার বিভাগে Honda Shine 100-ও একটি বিকল্প। সহজে চালানো যায়, রক্ষণাবেক্ষণের খরচ নিয়ন্ত্রণে রাখা যায়, এমন বাইক খুঁজলে মডেলটি দেখতে পারেন। Honda-র ব্র্যান্ড পরিচিতিও অনেক ক্রেতার কাছে বাড়তি আকর্ষণ।

Hero HF Deluxe: একই কোম্পানির আরও এক অপশন
Splendor না কিনেও Hero-র বাইক নিতে পারেন। HF Deluxe-এর ডিজাইন বেশ সিম্পল। রোজের ব্যবহারের জন্য ভাল। কমিউটার বাইক হিসেবে এটি বেশ জনপ্রিয়। 

কেনার আগে কী দেখবেন?
শুধু সংস্থার ক্লেম করা মাইলেজ দেখেই বাইক কিনবেন না। অন-রোড দাম, সার্ভিস কস্ট, পার্টসের দাম, সেফটি ফিচার্সও গুরুত্বপূর্ণ। শোরুমে গিয়ে বাইকে বসেও দেখুন। পরিচিত কারও এই মডেলের বাইক থাকলে ধার নিয়ে চালিয়ে দেখুন। বসে, চালিয়ে কোনটায় ভাল ফিল পাচ্ছেন, সেটাও গুরুত্বপূর্ণ।   

Advertisement

POST A COMMENT
Advertisement