UPI Charge: ২০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্টে চার্জ বসানো চলবে না, ব্যাঙ্কগুলোকের কড়া নির্দেশ কেন্দ্রের

UPI Payment: 2000 টাকার কমের UPI পেমেন্টে কোনও ভাবেই প্রত্যক্ষ বা পরোক্ষ চার্জ বসানো যাবে না। ব্যাঙ্ক ও পেমেন্ট সিস্টেমগুলিকে ১৪ সেপ্টেম্বর এই নির্দেশ দিল কেন্দ্র।

Advertisement
২০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্টে চার্জ বসানো চলবে না, ব্যাঙ্কগুলোকের কড়া নির্দেশ কেন্দ্রের ২০০০ টাকা পর্যন্ত UPI পেমেন্টে চার্জ বসানো চলবে না, ব্যাঙ্কগুলোকের কড়া নির্দেশ কেন্দ্রের
হাইলাইটস
  • UPI লেনদেনের উপর চার্জ বসানো নিয়ে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে।
  • অনেকেই দাবি করছিলেন, UPI পেমেন্ট এবার চার্জের আওতায় আসতে চলেছে।
  • তবে এবার কেন্দ্র বিষয়টি স্পষ্ট করল।

UPI লেনদেনের উপর চার্জ বসানো নিয়ে গত কয়েকদিন ধরেই জোর আলোচনা চলছে। অনেকেই দাবি করছিলেন, UPI পেমেন্ট এবার চার্জের আওতায় আসতে চলেছে। তবে এবার এই বিষয়ে পদক্ষেপ নিল কেন্দ্র। নির্দেশ দিয়ে সরকারের তরফে স্পষ্ট করে বলা হয়েছে, ২০০০ টাকা পর্যন্ত UPI লেনদেন বা রুপে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে তার উপর কোনও চার্জ দিতে হবে না।

অর্থমন্ত্রকের দাবি, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ধারা ১০এ-এর আওতায় এই এই আইনি নিষেধাজ্ঞাটি আরোপ করা হয়েছে। এই নিয়মটি ডেবিট কার্ড এবং ইউপিআই ব্যবহার করে ২০০০ টাকা পর্যন্ত পেমেন্টের ক্ষেত্রে কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ চার্জ আরোপ করা রোধ করে। কেন্দ্রের দাবি, এই পদক্ষেপটির লক্ষ্য ডিজিটাল অর্থনীতিকে সহজতর করা।

উল্লেখ্য বিষয় হল, অগাস্ট মাসে সরকার একটি নির্দিষ্ট সীমার উপরে কিছু UPI  মার্চেন্ট লেনদেনের উপর  নামমাত্র মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালু করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিল। সরকার এও আশ্বাস দিয়েছে যে সাধারণ গ্রাহক এবং পার্সন-টু-পার্সন লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে থাকবে।

সরকার জানিয়েছে, এই পরিবর্তনটিকে ভারতের ডিজিটাল পেমেন্ট পরিকাঠামোকে আরও উন্নতচ, টেকসই, প্রতিযোগিতামূলক এবং দেশের ক্রমবর্ধমান ডিজিটাল অর্থনীতিকে সমর্থন করার লক্ষ্যেই করা হয়েছে। একইসঙ্গে প্রস্তাবিত নীতি পরিবর্তনের পিছনে বাহ্যিক প্রভাব থাকার দাবিকেও উড়িয়ে দিয়েছে কেন্দ্র।

২০০০ টাকার বেশি লেনদেনে কি চার্জ দিতে হবে?

এমনটা মোটেই নয়। সরকারের সাম্প্রতিক বিবৃতিতে কোথাও বলা হয়নি যে, ২০০০ টাকার বেশি লেনদেনে কোনও রকম চার্জ দিতে হবে। তবে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্টের সাম্প্রতিক পরিবর্তনগুলোর আওতায় নির্দিষ্ট কিছু ক্ষেত্রে চার্জ আরোপের জন্য আইনি কাঠামো তৈরি করা হতে পারে বলে জানা যাচ্ছে। আপাতত ২০০০ টাকার বেশি পেমেন্টে যে চার্জ লাগবে, এমন কোনও নিয়ম কেন্দ্র জানায়নি।


 

POST A COMMENT
Advertisement