Gold Price Target Jefferies: সোনার দাম হবে প্রায় সাড়ে ৩ লাখ, দাবি নামী বিশেষজ্ঞ সংস্থা জেফারিজের

সোনার দাম পৌঁছে যেতে পারে ৩.৫০ লক্ষ টাকার কাছাকাছি। বর্তমান দামের থেকে দ্বিগুণ হতে পারে দাম। এমনটাই দাবি করছে নামী সংস্থা জেফারিজ। কেন দাম বাড়বে, সেটা জেনে নিন দ্রুত।

Advertisement
সোনার দাম হবে প্রায় সাড়ে ৩ লাখ, দাবি নামী বিশেষজ্ঞ সংস্থা জেফারিজেরসোনার দাম কোথায় পৌঁছবে, আভাস দিল জেফারিজ (ছবি: পিটিআই)
হাইলাইটস
  • সোনার দাম পৌঁছে যেতে পারে ৩.৫০ লক্ষ টাকার কাছাকাছি
  • বর্তমান দামের থেকে দ্বিগুণ হতে পারে দাম
  • এমনটাই দাবি করছে নামী সংস্থা জেফারিজ

ফের বাড়তে শুরু করেছে সোনার দাম। আর এই দাম আগামিদিনে আরও অনেকটাই বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন জেফারিসের গ্লোবাল হেড অব ইক্যুইটি স্ট্র্যাটেজি, ক্রিস উড। তিনি সোনার দাম কোথায় পৌঁছতে পারে, সেটার একটা আভাস দিয়েছেন। 

কোথায় পৌঁছতে পারে সোনার দাম? 
ক্রিস উড জানিয়েছেন, সোনার দাম বর্তমান জায়গা থেকে দ্বিগুণ হয়ে যেতে পারে। তাঁর মতে, আগামিদিনে সোনার দাম প্রতি আউন্সে ১০,০০০ ডলারে পৌঁছে যেতে পারে। এটা বর্তমান স্তর থেকে ১৩০ শতাংশ বৃদ্ধি হতে পারে। 

কেন বাড়তে পারে দাম? 
সিএনবিসি-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন বন্ডের ইল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করতে গিয়ে ডলার দুর্বল হয়ে পড়তে পারে। এর ফলে সোনার দাম হু হু করে বাড়ার সম্ভাবনা প্রবল। 

ভারতে সোনার দাম কোথায় পৌঁছতে পারে? 
বর্তমানে সোনার প্রতি আউন্সের দাম মোটামুটি ৪,৩৪৯ ডলার। আর সেটাই পৌঁছে যেতে পারে ১০,০০০ ডলারে। বৃদ্ধি পেতে পারে ১৩০ শতাংশ। যার অর্থ, সোনার দাম বর্তমান স্তর থেকে ২.৩ গুণ বাড়বে। ভারতের এমসিএক্স অনুযায়ী, এখন সোনার দাম ১০ গ্রামে ১.৫১ লক্ষ টাকা রয়েছে। তবে যদি ক্রিস উডের হিসেব মেনে দাম বাড়ে, তাহলে ১০ গ্রাম সোনার দাম প্রায় ৩.৪৭ লক্ষ টাকায় পৌঁছে যেতে পারে। 

কী বলছেন উড? 
তাঁর দাবি, খুব শীঘ্রই বাজার বুঝে নেবে যে মার্কিন ফেডারেল রিজার্ভ উল্লেখযোগ্যভাবে সুদের হার বাড়াতে পারবে না। আমেরিকার রাজস্ব ঘাটতি এতটাই বেশি যে দেশটির পক্ষে বন্ডের উচ্চ মুনাফা সামাল দেওয়া অনেকটাই কঠিন হতে পারে। আর সেই কারণেই মার্কিন বন্ডের সুদ কমানোর চেষ্টা করা হতে পারে। যার জন্য ডলার দুর্বল হতে পারে। 

বিশেষজ্ঞদের দাবি, ডলার দুর্বল হলেই দ্রুত গতিতে বাড়তে পারে সোনার দাম। সেটা দ্বিগুণ হয়ে যেতে পারে। আর ডলার যদি দুর্বল হয়, সেক্ষেত্রে ভারতেরও অনেকটাই লাভ হবে। কারণ, দেশের পরিবারগুলির কাছে বিপুল পরিমাণ সোনা রয়েছে। 

Advertisement

তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সোনায় ইনভেস্টমেন্টের কথা ভাবতেই পারেন। তাহলেই বাম্পার মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সোনার দাম কত? 
ইতিমধ্যেই দেশে সোনার দাম বেড়েছে। শুক্রবার এমসিএক্স-এ সোনার দাম ৫১৬ টাকা বেড়ে ১,৫৩,৪৯৭ টাকায় দাঁড়িয়েছে। অন্যদিকে রুপোর দাম বেড়েছে ২,৫৬৫ টাকা। এটা ২,৪০,৭৭০ টাকায় পৌঁছে গিয়েছে। 

বিদ্র: এই নিবন্ধটি পড়ে বিনিয়োগ করবেন না। তার আগে নিজে রিসার্চ করুন। পারলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।


 
 

 

POST A COMMENT
Advertisement