Gold Price Increase: ১০ বছরে ৫ গুণ বেড়েছে সোনা, দাম ২০২৭ সালে বাড়বে নাকি কমবে? এক উত্তরে জানুন

Gold Price Today: সোনার দাম ফের বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিল দুটি জনপ্রিয় সংস্থা। মনে করা হচ্ছে আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যেই সোনার দাম বাড়তে পারে।

Advertisement
১০ বছরে ৫ গুণ বেড়েছে সোনা, দাম ২০২৭ সালে বাড়বে নাকি কমবে? এক উত্তরে জানুন১০ বছরে ৫ গুণ বেড়েছে সোনা, দাম ২০২৭ সালে বাড়বে নাকি কমবে?
হাইলাইটস
  • সোনার দাম গত কয়েক বছরে হু হু করে বাড়ছে।
  • সম্প্রতি কয়েক মাসে হলুদ ধাতু কিছুটা সস্তা হয়েছে।
  • আগামী এক বছরে সোনার দাম কতদূর যেতে পারে?

সোনার দাম গত কয়েক বছরে হু হু করে বাড়ছে। তবে সম্প্রতি কয়েক মাসে হলুদ ধাতু কিছুটা সস্তা হয়েছে। কিন্তু, এরইমধ্যে সোনার দামে ফের উল্লেখযোগ্য বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে একাধিক কোম্পানি। আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে দেশীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ১.৬০ লক্ষ থেকে ১.৬৮ লক্ষ টাকা পর্যন্ত বাড়তে পারে সংস্থাগুলি। মোতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (MOFSL)-এর একটি রিপোর্টে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। 

আগামী এক বছরে সোনার দাম কতদূর যেতে পারে?

খনিজ সম্পদ মন্ত্রকের শেষ ত্রৈমাসিক বুলিয়ন রিপোর্ট অনুসারে, আগামী ৬-১২ মাসে দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৬০ লক্ষ থেকে ১.৬৮ লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তবে স্বল্পমেয়াদে দেশীয় বাজারে সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১.৪৮ লক্ষ টাকার কাছাকাছি থাকতে পারে।

সোনার দাম বাড়ার কারণ কী?

রিপোর্ট বলছে, সোনার দাম বাড়াতে বিনিয়োগকারীদের চাহিদা এবং RBI-এর ক্রয় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে বিনিয়োগকারীরা সোনাকে একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন। এছাড়াও, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি, মুদ্রাস্ফীতি এবং ডলারের ওঠানামাও সোনার দামকে প্রভাবিত করবে।

গত ১০ বছরে সোনার দাম ৫ গুণ বেড়েছে

গত ১০ বছরের দামের দিকে তাকালে সোনার দামের উত্থানের চিত্রটা স্পষ্ট হয়ে ওঠে। ২০১৬ সালের দিওয়ালির সময় দেশীয় বাজারে প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল প্রায় ৩০,০০০ টাকা। ২০২৬ সালে, এর দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১.৫ লক্ষ টাকায় পৌঁছেছে। এর অর্থ হল এক দশকে সোনার দাম প্রায় পাঁচগুণ বেড়েছে।

দীপাবলির আগে সোনা কেনা কি লাভজনক?

 দিওয়ালির পরের ৩০ দিনের তুলনায় আগের ৩০ দিনে সোনা থেকে সাধারণত ভালো রিটার্ন পাওয়া যায়। তবে, এর মানে এই নয় যে প্রতি বছর দিওয়ালির আগে সোনার দাম বাড়বে। উৎসবের মরসুমে সোনার চাহিদা, সেই সঙ্গে দেশীয় বাজারে প্রিমিয়াম, সোনার আমদানি এবং সরাসরি ক্রয়ের পরিমাণও দামকে প্রভাবিত করে। 

Advertisement

বি.দ্র: এই রিপোর্টে কোনও বিনিয়োগের পরামর্শ দেওয়া হয়নি, তথ্য তুলে ধরা হয়েছে মাত্র। সোনা  বা অন্য যে কোনও ক্ষেত্রে সম্পূর্ণ নিজদায়িত্বে বিনিয়োগ করুন।

 

POST A COMMENT
Advertisement