হ্যাজার্ড লাইট থেকে টাইপ-সি চার্জিং! ৮৬,৫০০ টাকায় নতুন Hero Super Splendor Xtec 2.0-তে কী কী থাকছে জানুন

ভারতের কমিউটার বাইকের বাজারে আরও এক ধাপ এগোল Hero MotoCorp। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল নতুন Hero Super Splendor Xtec 2.0। দিল্লিতে বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৬,৫০০ টাকা। নতুন এই সংস্করণে আগের তুলনায় আরও আধুনিক ফিচার, উন্নত কানেক্টিভিটি এবং বেশি প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে।

Advertisement
হ্যাজার্ড লাইট থেকে টাইপ-সি চার্জিং! ৮৬,৫০০ টাকায় নতুন Hero Super Splendor Xtec 2.0-তে কী কী থাকছে জানুন
হাইলাইটস
  • ভারতের কমিউটার বাইকের বাজারে আরও এক ধাপ এগোল Hero MotoCorp।
  • সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল নতুন Hero Super Splendor Xtec 2.0।

ভারতের কমিউটার বাইকের বাজারে আরও এক ধাপ এগোল Hero MotoCorp। সংস্থা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল নতুন Hero Super Splendor Xtec 2.0। দিল্লিতে বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৬,৫০০ টাকা। নতুন এই সংস্করণে আগের তুলনায় আরও আধুনিক ফিচার, উন্নত কানেক্টিভিটি এবং বেশি প্রিমিয়াম লুক দেওয়া হয়েছে।

বাইকটিতে রয়েছে আগের মতোই ১২৪.৭ সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। এই ইঞ্জিন ৭,৫০০ আরপিএম-এ ১০.৭ বিএইচপি শক্তি এবং ৬,০০০ আরপিএম-এ ১০.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সংস্থার দাবি, অ্যাডভান্সড প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (APFI) প্রযুক্তি এবং i3S স্টপ-স্টার্ট সিস্টেমের সাহায্যে বাইকটি প্রতি লিটারে প্রায় ৭২ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

নতুন সুপার স্প্লেন্ডর এক্সটেক ২.০-তে যোগ হয়েছে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর (ISG) প্রযুক্তি। ফলে ট্র্যাফিকের মধ্যে বাইক বন্ধ হয়ে গেলেও খুব মসৃণভাবে এবং প্রায় নিঃশব্দে আবার স্টার্ট করা যায়।

ডিজাইনের ক্ষেত্রেও আনা হয়েছে একাধিক পরিবর্তন। বাইকটিতে রয়েছে নতুন ডুয়াল-টোন গ্রাফিক্স, এক্সটেক ২.০ ব্যাজিং, থ্রিডি এমব্লেম, ডুয়াল-টেক্সচার সিট এবং স্পোর্টি রিম টেপ। সংস্থার দাবি, দৈনন্দিন ব্যবহারের সুবিধা বজায় রেখেই তরুণ ক্রেতাদের আকৃষ্ট করার লক্ষ্যেই এই নতুন ডিজাইন তৈরি করা হয়েছে।

ফিচারের দিক থেকেও বাইকটি যথেষ্ট আধুনিক। এতে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ফলে রাইডাররা বাইকের ডিসপ্লেতেই ইনকামিং কল, এসএমএস, মিসড কল, কলার আইডি এবং ফোনের ব্যাটারির তথ্য দেখতে পারবেন।

এছাড়াও রয়েছে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর (RTMi), লো ফুয়েল অ্যালার্ট এবং ২এ ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। নিরাপত্তার কথা মাথায় রেখে প্রথমবার সুপার স্প্লেন্ডর সিরিজে যোগ করা হয়েছে হ্যাজার্ড লাইট। পাশাপাশি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং হ্যান্ডেলবারে ইঞ্জিন কিল সুইচও দেওয়া হয়েছে।

চালকের আরামের জন্য বাইকটিতে রাখা হয়েছে চওড়া ও সোজা হ্যান্ডেলবার, লম্বা সিট এবং আরামদায়ক রাইডিং পজিশন। সাসপেনশনের দায়িত্বে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। পিছনে চওড়া গ্র্যাব রেল থাকায় যাত্রীর আরামও বাড়বে।

Advertisement

নতুন Hero Super Splendor Xtec 2.0 পাঁচটি রঙে পাওয়া যাবে,  গ্লসি ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড, ম্যাট অ্যাক্সিস গ্রে, ম্যাট নেক্সাস ব্লু এবং ম্যাট চেস্টনাট ব্রাউন। দেশের বিভিন্ন Hero MotoCorp ডিলারশিপে ইতিমধ্যেই বাইকটির বিক্রি শুরু হয়েছে।

 

POST A COMMENT
Advertisement