Suvendu Adhikari: উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন আরও ১৫ লক্ষ মহিলা, কবে? বড় ঘোষণা শুভেন্দুর

জুলাই থেকে কেন্দ্রের সব প্রকল্প চালু হয়ে যাবে বাংলায়। আরও ১৫ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের সব প্রকল্পের সঙ্গে বর্তমান বিজেপি সরকার জুড়েছে। ইতিমধ্যে ১ জুন থেকে কিছু প্রকল্প চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, জল জীবন মিশন, পিএম শ্রী স্কুল, পিএম বিশ্বকর্মা যোজনা।

Advertisement
উজ্জ্বলা যোজনার সুবিধা পাবেন আরও ১৫ লক্ষ মহিলা, কবে? বড় ঘোষণা শুভেন্দুরউজ্জ্বলা যোজনা

জুলাই থেকে কেন্দ্রের সব প্রকল্প চালু হয়ে যাবে বাংলায়। আরও ১৫ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে। বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কেন্দ্রের সব প্রকল্পের সঙ্গে বর্তমান বিজেপি সরকার জুড়েছে। ইতিমধ্যে ১ জুন থেকে কিছু প্রকল্প চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা, জল জীবন মিশন, পিএম শ্রী স্কুল, পিএম বিশ্বকর্মা যোজনা।

বৃহস্পতিবার পুরসভা পরিচালনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, "রাজ্যে আর পঞ্চায়েত অফিস বন্ধ থাকবে না। সচিবেরা কাজ করবেন। বর্তমানে পঞ্চায়েত পরিষেবা বন্ধ রাখার জন্য সব কাজ আটকে আছে। পঞ্চায়েত সদস্যদের অনেকে পালিয়ে গেছেন। ৭ জন তৃণমূল বিধায়ককে ডেকেছিলাম, কেউ আসেননি। আগের সরকারের আমলে বিরোধীদের ডাকা হত না।" 

তিনি জানান, দুর্গাপুজো বা কালীপুজোর পর পুর ভোট করানোর চেষ্টা করা হবে। তার আগে ডিলিমেটশন সম্পূর্ণ করা হবে। জুলাই থেকে সব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলবে। আরও ১৫ লক্ষ মহিলাকে উজ্জ্বলা যোজনার আওতায় আনা হবে।

মমতাকে বিঁধে মুখ্যমন্ত্রী বলেন, "পূর্বতন সরকারের আমলেও জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক হত। সেই সময় প্রশাসনিক বৈঠকের জন্য ব্যয় হত কোটি কোটি টাকা। তবে এবার আর প্রশাসনিক বৈঠকের নামে বেহিসাবি খরচ হবে না। কথা কম কাজ বেশি। শুধু উন্নয়নই লক্ষ্য।" 

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের পর বন্যা পরিস্থিতি সামাল থেকে শিল্পোন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেন, ‘৫ মন্ত্রী নিয়ে এসেছি, রাস্তা বন্ধ হয়নি’।

POST A COMMENT
Advertisement