Chakra Rail: মহালয়ার দিন দমদমের এই লাইনে ১৪ ঘণ্টা ট্রেন চলাচলে সমস্য়া, বহু লোকাল থমকে যাবে মাঝপথে

শনিবার, মহালয়ার দিন সার্কুলার লাইন অর্থাৎ চক্ররেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল পূর্ব রেল। বহু ট্রেন চালানো হচ্ছে টালা স্টেশন পর্যন্ত। সেই তালিকা দেখে নিন

Advertisement
মহালয়ার দিন দমদমের এই লাইনে ১৪ ঘণ্টা ট্রেন চলাচলে সমস্য়া, বহু লোকাল থমকে যাবে মাঝপথেহালয়ার দিন দমদমের এই লাইনে ১৪ ঘণ্টা ট্রেন চলাচলে সমস্য়া
হাইলাইটস
  • মহালয়া উপলক্ষ্যে সার্কুলার লাইন অর্থাৎ চক্ররেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল পূর্ব রেল।
  • মহালয়ার এই দিন ভোরবেলা থেকে বহু পুণ্যার্থী গঙ্গায় স্নান করতে আসেন।
  • শনিবার ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চক্র রেলওয়ের পরিষেবা বন্ধ রাখার অনুরোধ করেছেন।

মহালয়া উপলক্ষ্যে সার্কুলার লাইন অর্থাৎ চক্ররেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করল  পূর্ব রেল। মহালয়ার এই দিন ভোরবেলা থেকে বহু পুণ্যার্থী গঙ্গায় স্নান করতে আসেন, সেই বিষয়টিকে মাথায় রেখে চক্ররেলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে রেল। রেলের তরফে জানানো হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ডেপুটি কমিশনার অফ পুলিশ, বন্দর বিভাগ শনিবার ভোর ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চক্র রেলওয়ের পরিষেবা বন্ধ রাখার অনুরোধ করেছেন। সেই কারণে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

টালায় সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে বেশ কয়েকটি ট্রেন

(১) ৩০৩২২ হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল টালা হয়ে(টালা-তে থেমে যাবে সকাল ৭.৪১ মিনিটে) 
(২) ৩০১২৮ কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে থেমে যাবে সকাল ৯.৪৮ মিনিটে) 
(৩) ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১০.৪৫ মিনিটে থেমে যাবে) 
(৪) ৩০৩৪৬ বনগাঁও জংশন-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১১.৫১ মিনিটে থেমে যাবে) 
(৫) ৩০৩১২ বারাসাত-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে বিকেল ৪.৩৪ মিনিটে থেমে যাবে) 
(৬) ৩০১২২ নৈহাটি-বালিগঞ্জ জং. লোকাল টালা হয়ে (টালা-তে বিকেল ৪.১৪ মিনিটে থেমে যাবে) 
(৭) ৩০৩১৪ দত্তপুকুর-মাঝেরহাট লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৬.৫৮ মিনিটে থেমে যাবে) 

টালা থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে এই ট্রেনগুলি

(১) ৩০১৪৫ বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জং. লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ৮.৩০ মিনিটে) 
(২) ৩০১২১ মাঝেরহাট-নৈহাটি লোকাল টালা হয়ে (টালা-তে সকাল ১১.৪১ মিনিটে) 
(৩) ৩০৩৩৩ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে (টালা-তে দুপুর ১২.৩২ মিনিটে) 
(৪) ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে (টালা-তে দুপুর ১.৩৬ মিনিটে) 
(৫) ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৬.১২ মিনিটে) 
(৬) ৩০১১১ বালিগঞ্জ জং-ব্যারাকপুর লোকাল টালা হয়ে (টালা-তে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে) 
(৭) ৩০৩১৩ মাঝেরহাট-বারাসাত লোকাল টালা হয়ে (টালা-তে রাত্রি ৮.৪৭ মিনিটে) 

বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে

৩০৩৪৪ বনগাঁও জং.-মাঝেরহাট লোকাল টালা হয়ে (বারাসাতে সকাল ৮.৩৫ মিনিটে থেমে যাবে) এছাড়াও, মাঝেরহাট লাইনে বহু ট্রেনের রুট বদল করে দিয়েছে পূর্ব রেল।

Advertisement


 

POST A COMMENT
Advertisement