Census নিয়ে নো টেনশন, ঘরে বসে মোবাইলেই ফর্ম ভরার প্রসেসটা জানুন

নিজের মোবাইল, ল্যাপটপ থেকে সেলফ এনুমারেশন করতে পারেন। নিজের সঙ্গে পরিবারের সদস্যদের লিখিত বিবরণ দিতে পারবেন আপনি। সময় লাগবে বড়জোর ১৫ মিনিট।

Advertisement
Census নিয়ে নো টেনশন, ঘরে বসে মোবাইলেই ফর্ম ভরার প্রসেসটা জানুনজনগণনার সেলফ এনুমারেশন
হাইলাইটস
  • ১ অগাস্ট থেকে রাজ্যে শুরু হয়ে গিয়েছে জনগণনা।
  • সেলফ এনুমারেশন করার প্রক্রিয়াটা জানুন।

রাজ্যে শুরু হয়ে গিয়েছে জনগণনা। শনিবার অনলাইনে ৩৩টি প্রশ্নের উত্তর দিয়ে সেলফ এনুমারেশন (Census Self-Enumeration) করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০১১ সালের পর এই জনগণনা। প্রথম ধাপ চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এবার আর কোনও কাগজ-কলমের ঝক্কি নেই, জনগণনা কর্মীদের (Census officials) সব কাজই হবে মোবাইলে। গণনার সময় আপনাকে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নের সংখ্যা বেশ বেশি হওয়ায় উত্তর ভরতে সময় যেমন লাগবে, তেমনই ভুল হওয়ার ঝুঁকিও থেকে যায়। তবে আপনি চাইলে সহজেই এড়িয়ে যেতে পারেন এই সমস্যা।

আপনি নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে স্ব-গণনা বা Self-Enumeration করতে পারেন। নিজের সঙ্গে পরিবারের বাকি সদস্যদের বিবরণও দিতে পারবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন হলে একটি SE আইডি তৈরি হবে। তারপর কেল্লাফতে। ধাপে ধাপে পুরো পদ্ধতি সহজ ভাষায় জেনে নিন।

Census 2027 ৩৩ প্রশ্ন

বাড়ির ঠিকানা থেকে শুরু করে বাড়ির নম্বর এবং পরিবারের প্রধানের নাম, বাড়িতে কত জন থাকেন, পানীয় জলের উৎস কী, বিদ্যুৎ সরবরাহ কী ভাবে আসে, সবই জানতে চাওয়া হবে। জানাতে হবে এলপিজি/পিএনজি ও ইন্টারনেট কানেকশন আছে কিনা। । এ ছাড়া ঘরে টিভি, রেডিও বা ল্যাপটপ আছে কিনা, সেটাও আছে প্রশ্নের তালিকায়। প্রশ্নগুলি একেবারেই সাধারণ। উত্তর দেওয়া বাধ্যতামূলক। মোট ৩৩টি প্রশ্ন। জনগণনা কর্মীরা মোবাইল অ্যাপে আপনার সমস্ত তথ্য নথিভুক্ত করবেন। তাতে সময় লাগা স্বাভাবিক। আর এই সময় বাঁচানোর পথই হল Self-Enumeration। সোজা কথায়, নিজেই সমস্ত তথ্য দিয়ে ফর্মপূরণ করুন। 

কীভাবে মোবাইলে সেলফ এনুমারেশন (Census Self-Enumeration West Bengal)

গুগলে গিয়ে টাইপ করুন- www.se.census.gov.in। খুলে যাবে Census of India 2027 ওয়েবসাইট।

সেখানে নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বেছে নিন। যাচাইয়ের (Verification) পর এগোতে হবে পরের ধাপে।

পরিবারের প্রধানের নাম দিয়ে প্রশ্নগুলির উত্তর দিন।

এই পুরো প্রক্রিয়ায় ১৫-২০ মিনিট সময় লাগবে।

Advertisement

এরপর আপনার মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে।

ওটিপি দিলেই পাওয়া যাবে একটি Self-Enumeration (SE) নম্বর বা আইডি। এটা লিখে রেখে দিন।

গণনাকর্মী আপনার বাড়িতে এলে শুধু এই আইডি দেখালেই হবে। বিবরণ মিলিয়ে দেখার পর কাজ শেষ।

জরুরি তথ্য 

এই পোর্টালটি সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। এই পদ্ধতির সাহায্যে আপনি নিজের এবং গণনাকর্মীর সময় বাঁচাতে পারেন। এতে সমস্ত তথ্যও নিখুঁতভাবে নথিভুক্ত করাও সম্ভব হবে।
 

POST A COMMENT
Advertisement