Bharosa Scheme Apply: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার পেলে কি ভরসা স্কিমেও আবেদন করা যাবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

২১-৪৫ বছর বয়সী স্নাতক পাশ কিংবা স্নাতক স্তরে পড়াশোনা করেননি, এমন যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম চালু করল রাজ্য সরকার। জানুয়ারি মাস থেকে এই স্কিমের আওতায় যথাক্রমে ২ হাজার এবং দেড় হাজার টাকা পাওয়া যাবে। কিন্তু এই বয়সী কোনও যুবতী ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার পেলে কি তিনি আর ভরসা স্কিমে আবেদন করতে পারবেন?

Advertisement
অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার পেলে কি ভরসা স্কিমেও আবেদন করা যাবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীভরসা স্কিম
হাইলাইটস
  • বেকার যুবক-যুবতীদের জন্য ভরসা স্কিম চালু করল রাজ্য সরকার
  • জানুয়ারি মাস থেকে এই স্কিমের আওতায় ২ হাজার এবং দেড় হাজার টাকা মিলবে
  • অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার পেলে কি ভরসা স্কিমে আবেদন করা যাবে?

আপনি কি স্নাতক পাশ করেও চাকরি পাননি? অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? সে ক্ষেত্রে ভরসা স্কিমের ২ হাজার কি মিলবে? এই নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

জানুয়ারি মাস থেকে রাজ্যে চালু হচ্ছে ভরসা স্কিম। স্নাতক পাশ বেকার যুবক-যুবতীরা ২ হাজার করে পাবেন এই প্রকল্পের আওতায়। স্নাতক পাশ না করলে মিলবে দেড় হাজার টাকা। ITI ডিপ্লোমা করেছেন, এমন যুবক-যুবতীদেরও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। যদিও ভোটের আগে এই প্রকল্পে স্নাতক পাশ বেকারদের ৩ হাজার এবং স্নাতক পাশ না করলে ২ হাজার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সোমবার ক্যাবিনেট বৈঠকে এই স্কিমে অনুমোদন দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষমা চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ভরসা স্কিমে ২০২৭-২৮ অর্থবর্ষ অর্থাৎ ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত এই অ্যামাউন্ট ধার্য করা হয়েছে। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২৯ থেকে এই অ্যামাউন্ট বেড়ে ৩ হাজার এবং ২ হাজার করা হবে। 

কারা পাবেন না ভরসা স্কিম?
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে ২১-৪৫ বছর বয়সী আবেদনকারী প্রত্যেক বেকার যুবক-যুবতীকে ৩ হাজার টাকা করা দেওয়া হয়েছিল। মোট ৫৪ লক্ষ বেকার যুবক-যুবতী এই টাকা পেয়েছিলেন। BJP সরকারও আগামী জানুয়ারি মাস থেকে এই ৫৪ লক্ষকেই প্রথম ধাপে টাকা দেবে। তবে ভরসা স্কিমে প্রাপকদের নথি, বয়স এবং অন্যান্য যোগ্যতা যাচাই করে দেখবে যুব কল্যাণ দফতর। 

শুভেন্দু অধিকারী বলেন, 'যদি কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পান তবে সেই বেকার যুবতী আর ভরসা স্কিমের আওতায় থাকবেন না।' মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই এই ৫৪ লক্ষের মধ্যে ২ লক্ষ ৫২ হাজার ৯৩০ জন অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন তাই তাঁদের নাম বাদ দেওয়া হবে তালিকা থেকে। প্রত্যেক পরিবার থেকে এই স্কিমের জন্য যোগ্য হবেন সর্বোচ্চ ২ জন। 

আগামী জানুয়ারি মাস থেকে ভরসা স্কিমের টাকা পাওয়া যাবে। এ বার থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে অ্যাকাউন্টে ঢুকবে ভরসা স্কিমের টাকা। তবে ২১-৪৫ বছর বয়সী কোনও যুবতী ইতিমধ্যেই অন্নপূর্ণা প্রাপক হয়ে থাকলে তার নাম বাদ যাবে। অন্নপূর্ণা ভাণ্ডার পেলে ভরসা স্কিমে নতুন করে আবেদন করাও যাবে না। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement