Orange Line Metro: অরেঞ্জ লাইনে সফল ট্রায়াল রান করল কলকাতা মেট্রো, কোন যাত্রীরা বিরাট সুখবর পাবেন?

Kolkata Metro Orange Line Trail Run: সফলভাবে অরেঞ্জ লাইনে সম্মন্ন হল কলকাতা মেট্রোর ট্রায়াল রান। প্রথম পরীক্ষাতেই পাশ করে ফুলমার্কস পেল কলকাতা মেট্রো।

Advertisement
অরেঞ্জ লাইনে সফল ট্রায়াল রান করল কলকাতা মেট্রো, কোন যাত্রীরা বিরাট সুখবর পাবেন?অরেঞ্জ লাইনে সফল ট্রায়াল রান করল কলকাতা মেট্রো
হাইলাইটস
  • কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বিরাট সাফল্য।
  • মহালয়ার দিনেই অরেঞ্জ লাইনে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন করল কলকাতা মেট্রো।
  • প্রথম পরীক্ষাতেই পাশ করে ফুলমার্কস পেল কলকাতা মেট্রো।

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে বিরাট সাফল্য। মহালয়ার দিনেই অরেঞ্জ লাইনে মেট্রোর ট্রায়াল রান সম্পন্ন করল কলকাতা মেট্রো। এদিন কবি সুভাষ-জয় হিন্দ বিমানবন্দর মেট্রো করিডরের বেলেঘাটা থেকে আইটি সেন্টার (সেক্টর V) অংশে প্রথম ট্রায়াল রান দিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আর প্রথম পরীক্ষাতেই পাশ করে ফুলমার্কস পেল কলকাতা মেট্রো। 

RVNL  কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের সহযোগিতায় সফল ভাবে সম্পন্ন হল ট্রায়াল রান। এই প্রজেক্টের ক্ষেত্রে এই ট্রায়াল রানকে অন্যন্ত গুরুত্ব সহকারে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। এরফলে কলকাতার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের এই প্রকল্পের অগ্রগতিতে নতুন অধ্যায় যুক্ত হল। একই সঙ্গে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (সিবিটিসি) ব্যবস্থার ট্রায়ালও শুরু হল এদিন থেকেই।

সূত্রের দাবি, আগামী একমাস এই রুটে এমন ভাবেই ট্রায়াল রান চালানোর পরিকল্পনা রয়েছে মেট্রোর। এই সময়ের মধ্যে সফটওয়্যার অ্যালাইনমেন্ট থেকে সিঙ্ক করা এবং অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা করবে কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে ডিসেম্বরের শেষে মেট্রোর বাণিজ্যিক রান চলতে পারে।

উল্লেখ্য এর আগে ১৭ সেপ্টেম্বর বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে পুশ-ট্রলি পরিদর্শন সফল ভাবে করেছিল মেট্রো। বর্তমানে অরেঞ্জ লাইন কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটারের বেশি অংশে চলছে। সেক্টর ফাইভ পর্যন্ত চালু হলে করিডোরের দৈর্ঘ্য ১৪ কিলোমিটারের বেশি হবে। নতুন তিনটি স্টেশন যুক্ত হবে গৌর কিশোর ঘোষ, নলবান এবং সেক্টর ফাইভ। 

এই সেক্টর ফাইভে নেমে গ্রিন লাইনে চলে যেতে পারবেন যাত্রীরা। গ্রিন লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ফুটব্রিজ তৈরি করা হচ্ছে, যাতে যাত্রীরা সহজে ইন্টারচেঞ্জ করতে পারেন। অরেঞ্জ লাইনের আইটি সেন্টার (সেক্টর ফাইভ) মেট্রো স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত ব্যক্তিরা তথ্যপ্রযুক্তি তালুক বা সল্টলেকে কাজ করেন তারা এখানে সহজে আসতে পারবেন মেট্রো চেপে। আবার এই স্টেশনের সঙ্গেই সংযুক্ত হয়ে যাচ্ছে গ্রিন লাইনের সেক্টর ফাইভ মেট্রো স্টেশন। আগামী দিনে যাত্রীরা এই অংশ দিয়ে সহজেই হাওড়া, শিয়ালদহ স্টেশন, এয়ারপোর্ট অথবা ধর্মতলা চলে যাবেন। 

Advertisement


 

POST A COMMENT
Advertisement