সকল ব্যাঙ্কের মধ্যে এফসিএনআর(বি) আমানত সংগ্রহে এসবিআই বৃহত্তম ভূমিকা পালন করেছে।চলতি মাসেই টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। গ্রাহকদের বিষয়টি নিয়ে সতর্ক করে অ্যাডভাইজারি জারি করল দেশের এক নম্বর রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক SBI। টানা ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার সময়ে গ্রাহকদের ঠিক কী কী করা উচিত, সেই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ধর্মঘট চলাকালীন সময়ে অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখতে সবরকম ভাবে চেষ্টা করা হবে। গ্রাহকদের ধর্মঘটের ৩ দিন এটিএম, গ্রাহক পরিষেবা কেন্দ্র এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
গ্রাহকদের উদ্দেশে একটি বিজ্ঞপিতে SBI জানিয়েছে, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU) ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে। তাই এই স্ট্রাইক শুরুর আগেই, এসবিআই গ্রাহকদের জরুরি কাজ সেরে ফেলতে অনুরোধ করেছে।
SBI-এর বিজ্ঞপতি গ্রাহকদের বলা হয়েছে, নগদ প্রয়োজনের জন্য এটিএম এবং অটো ডেবিট ও উইথড্রয়াল মেশিন ব্যবহার করুন। এছাড়াও, জরুরি প্রয়োজনে গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলি খোলা থাকবে বলে জানিয়েছে ব্যাঙ্ক।
প্রস্তাবিত ধর্মঘটের সময় গ্রাহকদের SBI-এর ডিজিটাল ব্যাঙ্কিং চ্যানেলগুলো ব্যবহার করার পরামর্শও দেওয়া হয়েছে। ব্যাঙ্কের তরফে গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং অন্যান্য ডিজিটাল মাধ্যগুলোকে ব্যবহার করতে অনুরোধ করেছে।