Bank Holidays October 2026: ২ অক্টোবরের পর আর কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ? পুজোর মাসে ছুটির তালিকা রইল
চলতি মাসে অনেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ইতিমধ্যেই ২ অক্টোবর ছুটি গিয়েছে। এরপরও সামনে রয়েছে অনেকগুলি। তাই ঝটপট অক্টোবরে ব্যাঙ্ক ছুটির দিনগুলি জেনে নিন।
অক্টোবরে ব্যাঙ্ক বন্ধ কবে? - কলকাতা,
- 03 Oct 2026,
- (Updated 03 Oct 2026, 12:49 PM IST)
হাইলাইটস
- চলতি মাসে অনেক দিন বন্ধ ব্যাঙ্ক
- ইতিমধ্যেই ২ অক্টোবর ছুটি গিয়েছে
- এরপরও সামনে রয়েছে অনেকগুলি
অক্টোবর মানেই উৎসবের মরসুম। বাঙালি এখন দুর্গাপুজোয় আনন্দ করার জন্য তৈরি হচ্ছে। চলছে কেনাকাটা। রূপচর্চাও শুরু হয়ে গিয়েছে। তবে এই মাসে হাজার ভাল খবরের মধ্যে একটু খারাপ করার জিনিসও রয়েছে। এই মাসে কার্যত অর্ধেক দিনই বন্ধ থাকতে ব্যাঙ্ক। খোলা থাকবে মাত্র ১৫ দিন। তাই এই মাসে ব্যাঙ্কে কোনও কাজ থাকলে ছুটির দিনগুলি বাদ দিয়েই যেতে হবে। নইলে ব্যাঙ্কে গিয়েও কোনও কাজ হবে না। নিরাশ হয়ে ফিরতে হবে।
ইতিমধ্যেই অক্টোবর মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা সামনে চলে এসেছে। ২ অক্টোবর ছুটি কাটিয়ে ফেলেছে ব্যাঙ্কগুলি। এরপর আর কোন কোন দিন ছুটি রয়েছে ব্যাঙ্কে? ঝটপট জেনে নিন। সেই মতো ব্যাঙ্কে যান। নইলে কাজ না করেই ফিরতে হবে।
অক্টোবরে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি?
- ২ অক্টোবর, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ছুটি ছিল ব্যাঙ্ক।
- ১৭ অক্টোবর মহাসপ্তমী। ওই দিন আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
- ১৯ অক্টোবর মহানবমী। সেই কারণে পশ্চিমবঙ্গ সহ দেশের অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২০ অক্টোবর পালিত হবে বিজয়া দশমী বা দশেরা। সেই কারণে পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যেই থাকবে ছুটি। তবে গ্যাংটক ও ইম্ফলে ছুটি নেই।
- ২১ অক্টোবরও কলকাতা, আগরতলা, বেঙ্গালুরু, গ্যাংটক, গুয়াহাটি, কোচি ও তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
- ২২ এবং ২৩ অক্টোবর আবার গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৬ অক্টোবর পালিত হবে লক্ষ্মীপুজো। সেই মতো দেশের অনেক শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ২৯ অক্টোবর আবার করবা চৌথের জন্য সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
- ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই পটেলের জন্মদিন। যার জন্য আহমেদাবাদে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এই হল ছুটির হিসেব। তবে এর বাইরেও মাসের সব রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। সেই সঙ্গে দ্বিতীয় ও চতুর্থ শনিবারও ব্যাঙ্ক খোলা থাকবে না। তাই এই সব দিনগুলির কথা মাথায় রেখেই ব্যাঙ্কে যান। নইলে কোনও কাজ হবে না।