রাজ্যে কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? তালিকা থাকলনভেম্বরে আপনার যদি ব্যাঙ্ক-সংক্রান্ত কোনও জরুরি কাজ থাকে, তবে এই তারিখগুলো মনে রাখা জরুরি। এই মাসে দীপাবলি, গোবর্ধন পুজো, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তী সহ বেশ কয়েকটি উৎসব রয়েছে। এগুলোর কারণে বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, উৎসবের কারণে নভেম্বর ২০২৬-এর বিভিন্ন তারিখে ব্যাঙ্কিং কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়াও, মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবার ছুটি থাকবে। অবশ্য নভেম্বরের সব ব্যাঙ্ক ছুটি দেশব্যাপী প্রযোজ্য হবে না। কিছু ছুটি শুধুমাত্র নির্দিষ্ট রাজ্য এবং শহরে প্রযোজ্য হবে। তাই, ব্যাঙ্কে যাওয়ার আগে আপনার এলাকার ছুটির তালিকা দেখে নিতে ভুলবেন না।
২০২৬ সালের নভেম্বর মাসের এই তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে-
দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক ছুটি
উৎসবের পাশাপাশি নভেম্বরে নিয়মিত সাপ্তাহিক ছুটিও থাকবে। RBI-এর নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সারাদেশের ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ২০২৬ সালের নভেম্বরে, দ্বিতীয় শনিবার ১৪ নভেম্বর এবং চতুর্থ শনিবার ২৮ নভেম্বর। এই দুই দিনই সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, প্রতি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০২৬ সালের নভেম্বর মাসে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবারসহ মোট সাত দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এছাড়াও, বিভিন্ন রাজ্য ও শহরের উৎসব উপলক্ষে ব্যাংক শাখাগুলো নয় দিন বন্ধ থাকবে। অর্থাৎ, এই মাসে মোট ১৬দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
পরপর কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে?
দীপাবলির আশেপাশে ৯, ১০ এবং ১১ নভেম্বর বিভিন্ন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে। গ্যাংটকে এই তিন তারিখেই ব্যাঙ্কের শাখাগুলো বন্ধ থাকবে। এছাড়াও ছট পুজো উপলক্ষে ১৬ নভেম্বর বিহারের পাটনা এবং ঝাড়খণ্ডের রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সপ্তাহান্তে কি ব্যাঙ্ক বন্ধ থাকবে?
উৎসব ছাড়াও নভেম্বর মাসে নিম্নলিখিত তারিখগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে-
সাধারণত প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে।
ব্যাঙ্ক বন্ধ থাকলেও এই পরিষেবাগুলো চালু থাকবে
ব্যাঙ্ক ছুটির দিনে যদি আপনার টাকার লেনদেন করার প্রয়োজন হয়, তবে চিন্তার কোনও কারণ নেই। ব্যাঙ্ক বন্ধ থাকা সত্ত্বেও, গ্রাহকরা মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং এবং UPI-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন করতে পারবেন। ATM থেকেও টাকা তোলা যাবে। তবে, চেক জমা দেওয়া, ড্রাফট ইস্যু করা এবং শাখা-সম্পর্কিত অন্যান্য কাজ করার জন্য আপনাকে ব্যাঙ্ক পুনরায় খোলার জন্য অপেক্ষা করতে হতে পারে। তাই, নভেম্বরে আপনার যদি কোনও জরুরি কাজ থাকে, তাহলে ছুটির তারিখগুলো দেখে আগে থেকেই পরিকল্পনা করে নিন।
প্রসঙ্গত উৎসবের জন্য নভেম্বর মাসটি একটি বিশেষ মাস হতে চলেছে। দীপাবলি, গোবর্ধন পুজো, ভাইফোঁটা, ছট পুজো এবং গুরু নানক জয়ন্তীর মতো অনেক উৎসব এই মাসে পড়েছে। তাই, আপনার যদি ব্যাঙ্কিং সংক্রান্ত কোনো জরুরি কাজ থাকে, তবে তা সময়মতো সেরে ফেলাই ভালো।