মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীঅন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় ঘোষণা হল ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা করেই পাবেন। ২ জুনের মধ্যে ফর্ম পূরণ করলে ৩ জুন থেকে ৩ হাজার টাকা ভাতা পাবেন মহিলারা। ২ জুনের পর করলে দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাবেন। ১ জুন থেকে ৯০ দিন ফর্ম ফিলআপ করা যাবে। ৩ মাসের মধ্যে ফর্ম ফিলআপ করলে ৩ হাজার টাকা পাবেন। বাড়ি বাড়ি গিয়েও ফর্ম ফিলআপ করা যাবে।
মুখ্যমন্ত্রী বলেন, বেআইনিভাবে ৩০ লক্ষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভুরি ভুরি অভিযোগ এসেছে। যারা ভারতীয় নয় তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আয়ুষ্মান ভারত যতদিন না হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী চলবে। সেইমতোই অন্নপূর্ণা যোজনায় এনরোলমেন্ট চলছে তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে।
শুভেন্দু বার্তা দেন, তাড়াহুড়োর কারণ নেই। সময় নিয়ে ফর্ম ফিলআপ করার। SIR-এ যাদের নাম নেই তারা পাবেন না। ২ কোটিতে হয়তো নাম নেমে আসবে। ১ জুন থেকে ৯০ দিন ফর্ম ফিলআপের কাজ হবে। তবে আগামীতে ফ্যামিলি ডেটা সংগ্রহ করা হবে অর্থাৎ পরিবারে কার কত ইনকাম তা দেখা হবে। যারা ইনকাম ট্যাক্সের আওতায় পড়ছেন, তারা কোনওভাবেই পাবেন না। রাষ্ট্রের নিয়ম মেনে যারা চলছেন, প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী আর্থিকভাবে দুর্বল তাদের যুক্ত হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
ভবিষ্যতে উপযুক্ত প্রাপকদেরই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা দেওয়া হবে।