Annapurna Yojana Application: অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন শুরু, কী কী ডকুমেন্ট লাগবে, ক্রাইটেরিয়া কী?

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন শুরু হয়েছে। আপনিও কি অ্যাপ্লাই করতে চান? সেক্ষেত্রে কোন কোন ডকুমেন্ট লাগবে? কোথায়-কীভাবে করবেন অ্যাপ্লাই? সেটে জেনে নিন।

Advertisement
অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন শুরু, কী কী ডকুমেন্ট লাগবে, ক্রাইটেরিয়া কী? অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরু
হাইলাইটস
  • অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন শুরু হয়েছে
  • আপনিও কি অ্যাপ্লাই করতে চান?
  • কোথায়-কীভাবে করবেন অ্যাপ্লাই?

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন শুরু হয়েছে। অনলাইনে করা যাচ্ছে অ্যাপ্লাই। আবার কিছু কিছু সেবা সেতু অভিযান ক্যাম্পে গিয়েই করা যাচ্ছে আবেদন। ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে সেবা সেতু ক্যাম্প। তবে দাঁড়ান, এতটুকু পড়ে আবার তড়িঘড়ি অ্যাপ্লাই করতে ছুটবেন না। তার আগে আপনাকে কয়েকটি ডকুমেন্ট নিজের কাছে রাখতে হবে। জেনে নিতে হবে কারা টাকা পাবেন, আর কারা নয়। তারপরই না হয় নতুন করে আবেদন করবেন অন্নপূর্ণা যোজনায়। 

অন্নপূর্ণা যোজনা কারা পাবেন? 
মাথায় রাখতে হবে, সব মহিলা কিন্তু অন্নপূর্ণা যোজনায় ৩ হাজার টাকা পাবেন না। এটি পাওয়ার নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে। সেই যোগ্যতা না থাকলে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে না। তাই সবার প্রথমে জেনে নিন যে কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা-

  • আবেদনকারী মহিলাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এটাই হল প্রথম শর্ত।
  • আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে।
  • কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরি করলে বা পেনশন পেলে অন্নপূর্ণা পাওয়া যাবে না।
  • এছাড়া আবেদনকারী মহিলা আয়কর দিলেও এটি মিলবে না। 

কী কী ডকুমেন্ট লাগবে? 

১. ভোটার কার্ড 
২. ভোটার তালিকায় নাম
৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর (ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকা মাস্ট) 
৪. আধার কার্ড
৫. মোবাইল নম্বর

যদিও শুধু নিজের নয়, হেড অব দ্য ফ্যামিলির ডকুমেন্টও সঙ্গে রাখতে হবে। এই কয়েকটি ডকুমেন্ট সঙ্গে থাকলে অ্যাপ্লাই করা যাবে অন্নপূর্ণা যোজনায়। 

কীভাবে অ্যাপ্লাই করবেন? 
নতুন করে অন্নপূর্ণা যোজনায় অ্যাপ্লাই করা খুবই সহজ। এক্ষেত্রে বাড়িতে বসে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করুন। তাহলেই কাজটা দ্রুত সেরে ফেলতে পারবেন। 

আবার নতুন করে অফলাইনেও কাজটা সেরে ফেলতে পারেন। সেক্ষেত্রে সেবা সেতু অভিযান ক্যাম্পে চলে যান। সেখানে গিয়ে ফর্ম ফিলআপ করে নির্দিষ্ট ডকুমেন্ট জমা দিন। তাহলেই কাজ হবে। 

তবে একটা কথা বলে দিই, সব সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা যোজনার নতুন ফর্ম নেওয়া হচ্ছে না। তাই নিজেদের ক্যাম্পে এই কাজটা হচ্ছে কি না জেনে নিন। তারপরই না হয় যাবেন। 

অ্যাপ্লাই করলেই টাকা মিলবে? 
না, এটার কোনও গ্যারেন্ট নেই। এরপর আপনার ফর্মের যাচাই হবে। সেখানে সব কিছু ঠিক থাকলে মিলবে টাকা। তার আগে পাওয়া যাবে না।

Advertisement

 

POST A COMMENT
Advertisement