Diwali Sale-এ ধামাকা! সস্তায় iPhone 16, Galaxy S25 Ultra এই সাইটে

দীপাবলির আগে স্মার্টফোন কেনার প্ল্যান আছে? তাহলে সুখবর। আমাজনের Great Indian Festival Diwali Edition সেলে একাধিক দামি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাবেন।

Advertisement
Diwali Sale-এ ধামাকা! সস্তায় iPhone 16, Galaxy S25 Ultra এই সাইটেআইফোনে বড় ছাড় এই সাইটে।
হাইলাইটস
  • দীপাবলির আগে স্মার্টফোন কেনার প্ল্যান আছে? তাহলে সুখবর।
  • আমাজনের Great Indian Festival Diwali Edition সেলে একাধিক দামি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাবেন।

দীপাবলির আগে স্মার্টফোন কেনার প্ল্যান আছে? তাহলে সুখবর। অ্যামাজনের Great Indian Festival Diwali Edition সেলে একাধিক দামি স্মার্টফোনে আকর্ষণীয় ছাড় পাবেন। তালিকায় রয়েছে Apple, Samsung, OnePlus, Oppo-র মতো সংস্থার প্রিমিয়াম মডেল। এমনকি ব্যাঙ্কের বিশেষ অফার কাজে লাগালে ৭০ হাজার টাকার কমেও iPhone 16 পেয়ে যাবেন। অন্য দিকে, Samsung Galaxy S25 Ultra-তে মিলছে সর্বোচ্চ ৪৩ হাজার টাকা পর্যন্ত সেভ করতে পারবেন। আসুন এক নজরে বড় অফারগুলি দেখে নেওয়া যাক। 

৭০ হাজারের কমে iPhone 16!
Apple-এর iPhone কেনার ইচ্ছা থাকলেও বাজেটের কারণে পিছিয়ে যাচ্ছেন? এই সেলে মিলছে সুযোগ। iPhone 16-এর ১২৮ জিবি মডেলের দাম ৭৬,৯৯৯ টাকা। তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করলে অতিরিক্ত ৭,০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফলে কার্যকর দাম দাঁড়াচ্ছে ৬৯,৯৯৯ টাকা। ফোনটিতে রয়েছে A18 প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে।

Galaxy S25 Ultra-তে ৪৩ হাজার টাকা সাশ্রয়!
Samsung-এর প্রিমিয়াম ফোন। আগে দাম ছিল ১,২৯,৯৯৯ টাকা। সেলে দাম কমে হয়েছে ৯৪,৯৯৯ টাকা। তার উপর যে কোনও ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে মিলছে আরও ৮,০০০ টাকা ছাড়। ফলে কার্যকর দাম ৮৬,৯৯৯ টাকা। রয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, S Pen এবং Snapdragon 8 Elite প্রসেসর।

Foldable ফোনেও বড় ছাড়
Samsung Galaxy Z Fold 7-এর দাম নেমেছে ১,২৮,৯৯৯ টাকায়। লঞ্চের সময় দাম ছিল ১,৭৪,৯৯৯ টাকা। অর্থাৎ প্রায় ৪৬ হাজার টাকা সাশ্রয় সম্ভব।

OnePlus, Oppo-তেও অফার
OnePlus 15R মিলছে ৬৩,৯৯৯ টাকায়। কুপনে আরও ২,০০০ টাকা ছাড় পাওয়া যেতে পারে। Oppo Find X10 5G-তে রয়েছে ৮,০০০ টাকার কুপন ছাড়।

কম বাজেটের অপশনও রয়েছে
iQOO Z11-এ ৪,০০০ টাকার কুপন ছাড় রয়েছে। Redmi 15C 5G-এর দাম ১৫,৯৯৯ টাকা। 

POST A COMMENT
Advertisement