Activa vs Access vs Jupiter, কোন 125cc স্কুটার বেস্ট? দাম ও ফিচার্স বুঝে নিন

Activa 125 vs Access 125 vs Jupiter 125: মাসে EMI কত? ৪ হাজারের আশপাশেই কোন স্কুটারে খরচ সবচেয়ে কম

Advertisement
Activa vs Access vs Jupiter, কোন 125cc স্কুটার বেস্ট? দাম ও ফিচার্স বুঝে নিন শুধু দাম নয়, মাসিক কিস্তির হিসাবও দেখে নেওয়া জরুরি।
হাইলাইটস
  • শহর-মফস্বলের রাস্তায় রোজকার যাতায়াতের জন্য ১২৫ সিসির স্কুটারই বেস্ট।
  • ১০০-১১০ সিসির স্কুটারের চেয়ে একটু বেশি পিকআপ দেয়।
  • ফিচার্স আর হ্যান্ডেলিংও বেটার।

Best 125cc Scooter: শহর-মফস্বলের রাস্তায় রোজকার যাতায়াতের জন্য ১২৫ সিসির স্কুটারই বেস্ট। ১০০-১১০ সিসির স্কুটারের চেয়ে একটু বেশি পিকআপ দেয়। ফিচার্স আর হ্যান্ডেলিংও বেটার। ঠিক সেই কারণে এই সেগমেন্টের স্কুটারের চাহিদা বাড়ছে। আর এই বাজারে দীর্ঘদিন  তিনটি মডেলের কাটতি বেশি। Honda Activa 125, Suzuki Access 125 এবং TVS Jupiter 125।

তিনটির দাম কাছাকাছি হলেও লোনে কিনলে মাসে কত টাকা EMI দিতে হবে, সেই অঙ্কে পার্থক্য রয়েছে। তাই নতুন স্কুটার কেনার আগে শুধু দাম নয়, মাসিক কিস্তির হিসাবও দেখে নেওয়া জরুরি।

Activa 125, Access 125, Jupiter 125; কোনটির EMI কত?
এই তিন স্কুটারের ২৪ মাসের লোন এবং বার্ষিক ৯.৫ শতাংশ সুদের হার ধরে একটি হিসাব করা হয়েছে। ধরুন কেউ পুরো এক্স-শোরুম দামই লোনে নিচ্ছেন। বাস্তবে অবশ্য অনেকেই প্রায় অর্ধেক ডাউন পেমেন্ট করে দেন। সেটা করলে মাসে মাসে EMI আরও কমে যাবে।

Honda Activa 125 বর্তমানে DLX এবং H-Smart ভ্যারিয়েন্টে পাওয়া যায়। Honda-র 2025 আপডেটেড Activa 125-এ 123.92cc ইঞ্জিন, TFT ডিসপ্লে, Bluetooth কানেক্টিভিটি এবং USB Type-C চার্জিংয়ের মতো ফিচার রয়েছে। নতুন মডেলটির দিল্লিতে এক্স-শোরুম দাম শুরু ৯৪,৪২২ টাকা থেকে।

অন্য দিকে, Suzuki Access 125-এর একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে। বর্তমান দিল্লির দাম ভ্যারিয়েন্ট অনুযায়ী প্রায় ৮২ হাজার টাকা থেকে ১.০১ লক্ষ টাকার কাছাকাছি। Access-এর 124cc ইঞ্জিনের পাশাপাশি কিছু ভ্যারিয়েন্টে Bluetooth, TFT ডিসপ্লে এবং ABS-এর মতো ফিচারও রয়েছে।

TVS Jupiter 125-এর দামও ভ্যারিয়েন্ট অনুযায়ী বদলায়। সংস্থার বর্তমান তথ্য অনুযায়ী, Drum Alloy ভ্যারিয়েন্টের দাম ৮১,৭০০ টাকা থেকে শুরু।

কোন স্কুটারে মাসে কত কিস্তি?
ধরা যাক, ২৪ মাসের জন্য পুরো এক্স-শোরুম দাম ঋণ নেওয়া হল এবং সুদের হার ৯.৫ শতাংশ। এই হিসাবে Honda Activa 125-এর ক্ষেত্রে মাসিক EMI প্রায় ৪,২০০-৪,৪০০ টাকার আশপাশে হতে পারে, ভ্যারিয়েন্ট অনুযায়ী অঙ্ক বদলাবে।

Advertisement

Suzuki Access 125-এর ক্ষেত্রে মাসিক EMI প্রায় ৪,০০০ টাকা থেকে ৪,৬০০ টাকার কাছাকাছি হতে পারে। সবচেয়ে বেশি ফিচার থাকা দামি ভ্যারিয়েন্ট নিলে EMI-ও বাড়বে।

TVS Jupiter 125-এর ক্ষেত্রে মাসিক কিস্তি তুলনামূলক ভাবে কম হতে পারে। ভ্যারিয়েন্ট অনুযায়ী EMI প্রায় ৩,৭৫০ টাকা থেকে ৪,১০০ টাকার আশপাশে হতে পারে। 

Activa 125 এত জনপ্রিয় কেন?
Honda Activa নামটি ভারতের স্কুটার বাজারে দীর্ঘদিনের পরিচিত। Activa 125-এ 123.92cc ইঞ্জিন রয়েছে। নতুন মডেলে Bluetooth কানেক্টিভিটি, 4.2-inch TFT ডিসপ্লে এবং USB Type-C চার্জিংয়ের মতো সুবিধা রয়েছে।

যাঁরা পরিচিত ব্র্যান্ড, সহজ ব্যবহার এবং শহরের দৈনন্দিন যাতায়াতের জন্য একটি ভারসাম্যপূর্ণ স্কুটার চান, তাঁদের কাছে Activa 125 আকর্ষণীয় হতে পারে।

Suzuki Access 125-এ কী পাবেন?
Suzuki Access 125-এর অন্যতম লক্ষ্য হল পারফরম্যান্স ও ব্যবহারিকতার মধ্যে ভারসাম্য রাখা। বর্তমান মডেলে 124cc ইঞ্জিন রয়েছে। Ride Connect TFT ভ্যারিয়েন্টে নেভিগেশন, কল ও মেসেজ অ্যালার্ট, WhatsApp নোটিফিকেশন-সহ একাধিক কানেক্টেড ফিচার রয়েছে।

নতুন ABS ভ্যারিয়েন্টও বাজারে এসেছে। সংস্থার দাবি, ABS জরুরি ব্রেক করার সময় চাকা লক হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে।

Jupiter 125-এ স্পেস অনেক বেশি
TVS Jupiter 125-এর অন্যতম বড় আকর্ষণ হল ব্যবহারিক দিক। এতে ৭৯০ মিমি লম্বা সিট এবং ৩৩ লিটারের আন্ডার-সিট স্টোরেজ রয়েছে। ফলে পরিবার নিয়ে ব্যবহার বা দৈনন্দিন বাজার-সদাই করার ক্ষেত্রে জায়গার সুবিধা পাওয়া যায়।

উচ্চতর ভ্যারিয়েন্টে SmartXonnect-এর মতো কানেক্টেড ফিচারও পাওয়া যায়। অর্থাৎ শুধু কম EMI নয়, ব্যবহারিকতার দিক থেকেও Jupiter 125 অনেক ক্রেতার কাছে ভাল বিকল্প হতে পারে।

EMI হিসেব করার সময় এই ভুল করবেন না
এখানে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। উপরের EMI হিসাব শুধুমাত্র উদাহরণ। বাস্তবে স্কুটার কেনার সময় ডাউন পেমেন্ট, ঋণের পরিমাণ, ব্যাঙ্ক বা ফাইন্যান্স সংস্থার সুদের হার, লোনের মেয়াদ, প্রসেসিং ফি এবং অন্যান্য চার্জ অনুযায়ী মাসিক কিস্তি বদলে যাবে।

এ ছাড়া এক্স-শোরুম দাম আর অন-রোড দাম এক নয়। রেজিস্ট্রেশন, বিমা এবং অন্যান্য খরচ যোগ হলে গাড়ির মোট দাম বাড়বে। তাই শুধু মাসে ৪ হাজার টাকা EMI দেখেই সিদ্ধান্ত না নিয়ে মোট কত টাকা ফেরত দিতে হবে, সেটিও দেখে নেওয়া উচিত।

তিনটির মধ্যে আপনার বাজেট যদি প্রধান বিষয় হয়, তাহলে Jupiter 125-এর কম দামের ভ্যারিয়েন্ট নজরে রাখতে পারেন। অন্য দিকে, Honda-র পরিচিতি বা Suzuki-র ফিচার পছন্দ হলে Activa 125 বা Access 125-ও বিবেচনায় রাখা যায়। শেষ সিদ্ধান্ত নেওয়ার আগে কাছের শোরুমে গিয়ে অন-রোড দাম, EMI এবং ডাউন পেমেন্টের পুরো হিসাব জেনে নিন।  

POST A COMMENT
Advertisement