Dhanteras-এর আগে সোনার রেট কত চলছে? Latest Price জেনে নিন

ধনতেরস ও দীপাবলিতে সোনা কিনবেন? এই সময়ে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। অনেকেই সারাবছর টাকা জমিয়ে এই সময় অল্প হলেও সোনা কেনেন। কেউ লক্ষ্মীলাভের আশায়, কেউ আবার ভবিষ্যতের সঞ্চয় হিসাবে সোনা কেনেন। 

Advertisement
Dhanteras-এর আগে সোনার রেট কত চলছে? Latest Price জেনে নিনকেউ লক্ষ্মীলাভের আশায়, কেউ আবার ভবিষ্যতের সঞ্চয় হিসাবে সোনা কেনেন। 
হাইলাইটস
  • ধনতেরস ও দীপাবলিতে সোনা কিনবেন? 
  • অনেকেই সারাবছর টাকা জমিয়ে এই সময় অল্প হলেও সোনা কেনেন।

ধনতেরস ও দীপাবলিতে সোনা কিনবেন? এই সময়ে সোনা কেনা শুভ বলে মনে করা হয়। অনেকেই সারাবছর টাকা জমিয়ে এই সময় অল্প হলেও সোনা কেনেন। কেউ লক্ষ্মীলাভের আশায়, কেউ আবার ভবিষ্যতের সঞ্চয় হিসাবে সোনা কেনেন। কিন্তু সোনার দাম এখন আকাশছোঁয়া। সত্যি বলতে, মধ্যবিত্তের সংসারের খরচ সামলে সোনা কেনা এখন রীতিমতো বিলাসিতা। তাই গয়না কেনার আগে শুধু বাজারদর জানলেই হবে না। মেকিং চার্জ, জিএসটি এবং হলমার্কের নিয়মও জানতে হবে। না হলে দোকানে গিয়ে বাজেট ক্রস করে যেতে পারে।

১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কত?
ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA)-এর তথ্যানুযায়ী, ৬ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে প্রায় ১ লক্ষ ৩০ হাজার ৩৫৯ টাকা।

তবে এই দামেই গয়না হাতে পাবেন না। কারণ সোনার দামের সঙ্গে যোগ হবে গয়না তৈরির মজুরি বা মেকিং চার্জ। তার উপর দিতে হবে ৩ শতাংশ জিএসটি।

অর্থাৎ, মেকিং চার্জ বাদ দিয়েই ১০ গ্রাম সোনার গয়নার দাম দাঁড়াবে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার ২৭০ টাকা। মজুরি যোগ হলে খরচ আরও বাড়বে।

বিল দেখার পদ্ধতি শিখে নিন
গয়না কেনার সময় বিল ভাল করে পরীক্ষা করুন। সোনার দাম, মেকিং চার্জ এবং জিএসটি; এই তিনটি বিষয় স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। গয়নার মোট দামের উপর ৩ শতাংশ জিএসটি দিতে হয়। পলিশ, লেবার বা অন্য কোনও অজুহাতে অতিরিক্ত টাকা চাওয়া হলে তার কারণ জানতে চান। কোনও খরচ বুঝতে না পারলে প্রশ্ন করুন। প্রয়োজনে অভিযোগও জানাতে পারেন।

হলমার্ক না দেখে সোনা কিনবেন না
মনে রাখবেন, ২৪ ক্যারেট সোনা দিয়ে সাধারণত গয়না তৈরি হয় না। বাজারে ২২, ১৮ এবং ১৪ ক্যারেটের গয়নাই বেশি পাওয়া যায়। ২২ ক্যারেটে ৯১৬, ১৮ ক্যারেটে ৭৫০ এবং ১৪ ক্যারেটে ৫৮৫ লেখা থাকে।

গয়নায় BIS-এর চিহ্ন এবং ছয় অক্ষর-সংখ্যার HUID নম্বর রয়েছে কি না দেখে নিন। BIS Care অ্যাপের মাধ্যমে সেই নম্বর যাচাই করা যায়।

Advertisement

মেকিং চার্জ
গয়না কেনার আগে দু’-তিনটি দোকানে দাম যাচাই করুন। নকশা ও কাজের ধরন অনুযায়ী এই খরচ অনেকটাই বদলে যায়। গয়নার বিল অবশ্যই সযত্নে রেখে দিন। ভবিষ্যতে গয়না বিক্রি বা বদলানোর সময় সেটি কাজে আসবে। 

POST A COMMENT
Advertisement