Gold Price: ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কত পার্থক্য? আজকের রেট অনুযায়ী জানুন

শনি-রবিবারের তুলনায় সোমবার কলকাতায় কিছুটা বাড়ল হলদে ধাতুর রেট। ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনাও এদিন দামি হয়েছে। কোন ধরনের সোনার দাম কত? জানুন

Advertisement
২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে কত পার্থক্য? আজকের রেট অনুযায়ী জানুনগত ৩০ দিনে কলকাতায় সবচেয়ে সস্তা সোনা
হাইলাইটস
  • ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও এদিন বেড়েছে।
  • শহর কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম।
  • এই ক্যারেট অনুযায়ী, সোনার দামে পার্থক্য হয় কেন? হিসেব দেখে নিন।

শহর কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম। শনি-রবিবারের তুলনায় সোমবার কলকাতায় কিছুটা বাড়ল হলদে ধাতুর রেট। ২৪ ক্যারেটের পাশাপাশি ২২ ক্যারেট সোনার দামও এদিন বেড়েছে। এই ক্যারেট অনুযায়ী, সোনার দামে পার্থক্য হয় কেন? হিসেব দেখে নিন।

২৪ ক্যারেট সোনা

কলকাতায় আজ ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ১ লক্ষ ৪৮ হাজার ৬৫০ টাকা। শনিবার এই দাম ছিল ১ লক্ষ ৪৮ হাজার ৫০ টাকা। অর্থাৎ মাঝে একদিনের ব্যবধানে ২৪ ক্যারেট পাকা সোনার দাম বেড়েছে প্রতি ১০ গ্রামে ৬০০ টাকা।

২২ ক্যারেট সোনার দাম:

২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দর আজ রয়েছে ১ লক্ষ ৪২ হাজার টাকা। গতকাল এই দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ৪৫০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম একদিনে বেড়েছে ৬৫০ টাকা।

২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে কত পার্থক্য?

২৪ ক্যারেট সোনায় গোল্ডের বিশুদ্ধতার মাত্রা ৯৯ শতাংশ। আর ২২ ক্যারেট সোনার ক্ষেত্রে সোনার বিশুদ্ধতার মাত্রা ৯১ শতাংশ। আজকের রেট অনুযায়ী ২৪ ক্যারেট ও ২২ ক্যারেট সোনার দামে পার্থক্য রয়েছে ৬ হাজার ৬৫০ টাকা।

২৪ ক্যারেট সোনাই সবচেয়ে বিশুদ্ধ সোনা, তাই একে পাকা সোনাও বলা হয়। কিন্তু এই ২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়। বিনিয়োগ হিসেবে এই সোনা ভালো অপশন বলে মনে করা হয়। এই সোনায় ৯৯.৯% বিশুদ্ধ সোনা থাকে। 

অন্যদিকে, এই ২২ ক্যারেট সোনা দিয়ে গায়ের গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত। এতে ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement