Advertisement
ইউটিলিটি

Gold Price: কলকাতায় ১৬০০ টাকা সস্তা হল সোনা, এক ভরিতে দাম কত কমল?

Gold Price
  • 1/8

কলকাতা শহরে ফের কমল সোনার দাম। পাশাপাশি পাল্লা দিয়ে কমেছে রুপোর রেটও। এদিন প্রায় ১৬০০ টাকার কমেছে সোনার দাম। পাশাপাশি প্রায় ৫ হাজার টাকার বেশি রেট কমেছে রুপোরও।
 

Gold Price
  • 2/8

সোমবার কোন ধরনের সোনা ও রুপোর দাম কত রয়েছে, জেনে নেওয়া যাক
 

Gold Price
  • 3/8

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দর রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৬৫০ টাকা। শনিবার এই রেট ছিল ১ লক্ষ ৫২ হাজার ৩০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৬৫০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার ছিল ১ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। সোমবার এই রেট হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৯০০ টাকা। অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১৬০০ টাকা।
 

Gold Price
  • 5/8

২৪ ক্যারেট সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনা হয় ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 6/8

২২ ক্যারেট হলমার্ক সোনা দিয়েই মূলত গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Gold Price
  • 7/8

এক ভরি সোনার দাম কত?

সোমবার ১০ গ্রাম সোনার দাম ছিল ১ লক্ষ ৪৩ হাজার ৯০০ টাকা। সেই হিসেবে প্রতি গ্রাম সোনার দাম দাঁড়ায় ১৪ হাজার ৩৯০ টাকা। ভারতে ১ ভরি সোনা সাধারণত ১১.১১ গ্রাম হিসেবে ধরা হয়। তাই হিসাব অনুযায়ী ১ ভরি সোনার দাম প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮৫৩ টাকা।
 

Advertisement
Gold Price
  • 8/8

রুপোর দাম কত?

কলকাতায় আজ সোনার দামের পাশাপাশি রুপোর দামও কমেছে। শনিবার শহরে রুপোর কেজি ছিল ২ লক্ষ ৪৭ হাজার ৪৫০ টাকা। আজ, সোমবার এই দাম রয়েছে ২ লক্ষ ৪২ হাজার টাকা। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় ৫৪৫০ হাজার টাকা কমেছে রুপোর রেট।

Advertisement