Advertisement
ইউটিলিটি

শেষ ১২ দিনে কলকাতায় সবচেয়ে সস্তা হল সোনা, দাম বাড়ল রুপোর

Gold Price
  • 1/6

ফের শহর কলকাতায় সস্তা হল সোনা। গত ১২ দিনের মধ্যে আজ কলকাতায় সবচেয়ে সস্তা বিকোচ্ছে সোনার রেট। তবে উলটপুরাণের সাক্ষী থেকে সামান্য দাম বাড়ল রুপোরও।
 

Gold Price
  • 2/6

এদিন প্রায় ৭৫০ টাকা কমেছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি বেড়েছে  ৫০০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

Gold Price
  • 3/6

২৪ ক্যারেট সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট ছিল ১ লক্ষ ৪২ হাজার ৯৫০ টাকা। আজ, মঙ্গলবার সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৪২ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম কমেছে ৮০০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/6

২২ ক্যারেট হলমার্ক সোনা: সোমবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৬ হাজার ৫৫০ টাকা। মঙ্গলবার এই রেট রয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম কমেছে ৭৫০ টাকা।
 

Gold Price
  • 5/6

অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Gold Price
  • 6/6

রুপোর দাম কত?

কলকাতায় সোমবার রুপোর কেজি ছিল ২ লক্ষ ২১ হাজার টাকা। মঙ্গলবার এই রেট বেড়ে হয়েছে ২ লক্ষ ২১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ৫০০ টাকা বেড়েছে রুপোর রেটও।

Advertisement