Advertisement
ইউটিলিটি

Gold Price: কলকাতায় লাফিয়ে বাড়ল সোনার দাম, এক ভরির গয়না বানাতে খরচ কত হবে?

Gold Price
  • 1/8

কলকাতায় ফের চড়ল সোনা। শেষ কয়েকদিন পর পর দাম কমলেও  আজ কলকাতায় সামান্য বাড়ল সোনার রেট। পাশাপাশি দাম বেড়েছে রুপোরও।
 

Gold Price
  • 2/8

এদিন প্রায় ৭৫০ টাকা বেড়েছে সোনার দাম। অন্যদিকে, রুপোর রেট কেজি প্রতি বেড়েছে  ১১৫০ টাকা। কোন সোনার দাম আজ কত রয়েছে? জেনে নেওয়া যাক।
 

Gold Price
  • 3/8

২৪ ক্যারেট সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার রেট রয়েছে ১ লক্ষ ৪২ হাজার ২৫০ টাকা। গতকাল, শুক্রবার এই দাম ছিল ১ লক্ষ ৪১ হাজার ৫০০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম পাকা সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা।
 

Advertisement
Gold Price
  • 4/8

২২ ক্যারেট হলমার্ক সোনা: শনিবার কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দর ছিল ১ লক্ষ ৩৫ হাজার ৯০০ টাকা। গত শুক্রবার এই রেট ছিল ১ লক্ষ ৩৫ হাজার ১৫০ টাকা। অর্থাৎ একদিনে ১০ গ্রাম ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম বেড়েছে ৭৫০ টাকা।
 

Gold Price
  • 5/8

উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ হলেও, এই সোনা দিয়ে কিন্তু গয়না তৈরি করা হয় না। কারণ ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনার প্রবণতা ভঙ্গুর। এগুলি গয়না তৈরির সময় বাঁকানো যায় না। এই কারণেই ২৪ ক্যারেট সোনা দিয়ে মূলত ছোট মূর্তি, কয়েন, গিনি ইত্যাদি তৈরি করা হয়।
 

Gold Price
  • 6/8

অন্যদিকে, ২২ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনা দিয়ে গয়না তৈরি করা হয়। হলমার্ক গয়না তৈরিতে উৎসাহ দেয় সরকারও। গয়না বানানোর ক্ষেত্রে অবশ্যই হলমার্ক চিহ্ন দেখে নেওয়া উচিত।
 

Gold Price
  • 7/8

এক ভরি সোনার গয়না বানাতে খরচ কত?

কলকাতায় আজকের দাম অনুযায়ী, এক ভরি সোনার দাম রয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৯৮৫ টাকা। এই সোনা দিয়ে গয়না বানাতে এর সঙ্গে জুড়তে হবে জিএসটি ও মেকিং চার্জও।
 

Advertisement
Silver Price
  • 8/8

রুপোর দাম কত?

কলকাতায় আজ শনিবার রুপোর কেজি রয়েছে ২ লক্ষ ১৮ হাজার ৭৫০ টাকা। শুক্রবার এই রেট বেড়ে হয়েছে ২ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা। অর্থাৎ একদিনে ১১৫০ টাকা কমেছে রুপোর রেটও।

Advertisement