
অনেকেই এখন বাইক নয়, ব্যবহার করেন স্কুটার। এটি চালানোও সহজ। পাশাপাশি এতে অনেক জিনিস সহজে নিয়ে চলাচল করা যায়। আর এই স্কুটার অনেক ক্ষেত্রেই বেশি তেল খায়। সেই তুলনায় বাইকের তেল সার্ভিস অনেক বেশি। তাই মাইলেজের কথা ভাবলে বাইকের কথা চিন্তা করতে হবে।

যদিও মাথায় রাখতে হবে, নিজেদের কিছু ভুলে আরও কমে যেতে পারে স্কুটারের মাইলেজ। তাই এই সব ভুল শুধরে নিতে হবে। নইলে বেশি টাকা খরচ হবে পকেট থেকে।

তাই আর সময় নষ্ট নয়, বরং এমনই ৫ ভুল সম্পর্কে জেনে নিন। তারপর শুধরে নিন ভুলগুলি। আশা করছি, স্কুটারের তেল সার্ভিস এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।

স্কুটার খুব ধীর গতিতে চালালে বেশি তেল খেতে পারে। আবার খুব জোরেও যদি চালান, তাহলেও একই সমস্যার আশঙ্কা। তাই স্কুটার সবসময় ৪০ থেকে ৫৫ কিমি গতিবেগের মধ্যে চালান। দারুণ মাইলেজ পাবেন।

স্কুটারের নিয়মিত সার্ভিস করা জরুরি। এই কাজটা করলেই দেখবেন খেলা ঘুরে যাবে। খুব ভাল তেল সার্ভিস পাবেন।

স্কুটারের এয়ার ফিল্টার নিয়মিত বদলাতে হয়। এই ফিল্টারে ময়লা জমে থাকলে তেল সার্ভিস কমে যেতে পারে। তাই সার্ভিস কমলেই এই বিষয়টার দিকে নজর দিন। আশা করছি সমস্যা মিটে যাবে।

স্কুটারের চাকায় ঠিকঠাক হাওয়া ভরা না থাকলেও কমে যেতে পারে মাইলেজ। তাই নিয়মিত টায়ারে হাওয়া ভরুন। তাহলেই দেখবেন মাইলেজ বাড়বে।

স্কুটারের ইঞ্জিন অয়েল নিয়মিত বদলাতে হবে। এমনটা না করলেও তেল সার্ভিস কমে যেতে পারে। তাই এই বিষয়টাও মাথায় রাখা খুবই জরুরি।