এ বার বদলে যাবে মোবাইল স্ক্রিন, বড় আপডেট আনছে WhatsApp

হোয়াটসঅ্যাপে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি নতুন নেভিগেশন বার নিয়ে কাজ করছে। যা লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি নতুন অভিজ্ঞতা দেবে।

Advertisement
এ বার বদলে যাবে মোবাইল স্ক্রিন, বড় আপডেট আনছে WhatsAppWhatsApp আনছে বড় বদল
হাইলাইটস
  • হোয়াটসঅ্যাপে একটি বড় পরিবর্তন আনতে চলেছে
  • ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি নতুন নেভিগেশন বার আনছে
  • লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি নতুন অভিজ্ঞতা দেবে

হোয়াটসঅ্যাপে একটি বড় পরিবর্তন আনতে চলেছে। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি একটি নতুন নেভিগেশন বার নিয়ে কাজ করছে। যা লক্ষ লক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে একটি নতুন অভিজ্ঞতা দেবে। 

হোয়াটসঅ্যাপ একটি নতুন বটম নেভিগেশন বার নিয়ে কাজ করছে, যার বিস্তারিত তথ্য Wabetainfo-এর একটি পোস্টে শেয়ার করা হয়েছে। নতুন এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ডায়নামিক বটম নেভিগেশন বার। 

নতুন আপডেটটি নীচের নেভিগেশন বারটিকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেবে। এটি স্ক্রল করার সময়ে ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে। 

নতুন নেভিগেশন বার আপডেট পাওয়ার পর ব্যবহারকারীরা যখন হোয়াটসঅ্যাপ চ্যাট স্ক্রল করে নীচে নামবেন, তখন নীচের বারটি স্বয়ংক্রিয় ভাবে আরও সরু হয়ে যাবে। ফলে তারা আরও বেশি চ্যাট দেখতে পারবেন। 

নতুন নেভিগেশন বার আপডেট পাওয়ার পর ব্যবহারকারীরা উপরে স্ক্রল করলে নীচের নেভিগেশন বারটি তার আসল আকারে ফিরে আসবে। নেভিগেশন বারের কিনারাগুলি বাঁকানো থাকার স্ক্রিনশটও শেয়ার করা হয়েছে। যা ট্যাব পরিবর্তন করা আরও সহজ করে তোলে। 

হোয়াটসঅ্যাপের নতুন নেভিগেশন বার ডিজাইনটি বর্তমানে টেস্টিং এবং বেটা পর্যায়ে রয়েছে। সমস্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এটি সকল ব্যবহারকারীর জন্য প্রকাশ করা হবে, কিন্তু এখনও কোনও সময়সীমা জানানো হয়নি। 

 

POST A COMMENT
Advertisement