Bajaj Pulsar N250 SS: রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স, শক্তিশালী ইঞ্জিন, লঞ্চ হচ্ছে নতুন Pulsar N250SS, দাম কত?

বাজাজ পালসার এন২৫০এসএস লঞ্চ হচ্ছে। দীপাবলির আগেই লঞ্চ হচ্ছে বাইকটি। এতে কী কী ফিচার পাবেন? এর দামটা ঠিক কত? জেনে নিন দ্রুত।

Advertisement
রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স, শক্তিশালী ইঞ্জিন, লঞ্চ হচ্ছে নতুন Pulsar N250SS, দাম কত?বাজাজ পালসার এন২৫০সিসি
হাইলাইটস
  • বাজাজ পালসার এন২৫০এসএস লঞ্চ হচ্ছে
  • দীপাবলির আগেই লঞ্চ হচ্ছে বাইকটি
  • এতে কী কী ফিচার পাবেন?

ভারতে ২৫০ সিসি বাইকের সেগমেন্টে কম্পিটিশন আরও বাড়ছে। কারণ, দীপাবলির আগেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ করছে নতুন বাজাজ পালসার এন২৫০এসএস। এর লুক যেমন সেরা, ঠিক তেমনই এতে পাবেন শক্তিশালী ইঞ্জিন। পাশাপাশি অন্যান্য ফিচারও রয়েছে। তাই ঝটপট এই বাইকটার বিষয়ে আরও জেনে নিন। 

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যেই এন২৫০ পালসার বাজারে রয়েছে, তার থেকে ঢের বেশি ফিচার রয়েছে নতুনটিতে। কিন্তু মজার ব্যাপার হল, আপডেট থাকার পরও এর দাম রাখা হয়েছে সাধ্যের মধ্যে। যার ফলে এই বাইকের প্রতি আকর্ষণ আরও বাড়ছে। 

নতুন ভার্সন
আসলে পালসার এন২৫০এসএস হল এন২৫০-এর আপডেটেড সংস্করণ। এর ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী। সেই সঙ্গে এতে সেরার সেরা সব ফিচার রয়েছে। 

আসলে বাজাজ চলতি বছরের শুরুতেই ১৬০ এসএস ভ্যারিয়েন্টে আপডেট এনেছিল। আর সেই ট্রেন্ড বজায় রেখে ২৫০ সিসি-র বাইকেও পরিবর্তন আনল তারা।

আগের থেকেও শক্তিশালী ইঞ্জিন
বাজাজ দাবি করছে, নতুন পালসার এন২৫০এসএস আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এতে ২৪৯ সিসি, এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। এতে ৮ ভালভ হেড রয়েছে। এই ইঞ্জিন ২৫ এইচপি এবং ২২ এনএম টর্ক তৈরি করতে পারে। 

ওদিকে স্ট্যান্ডার্ড পালসার এন২৫০-এর ইঞ্জিন ২৪.৫ এইচপি ও ২১.৫ এনএম টর্ক তৈরি করে। এর অর্থ, নতুন ভ্যারিয়েন্টে পাওয়ার ও টর্ক, দুটিই বাড়ানো হয়েছে। 

গিয়ার বক্সে বদল
আসলে এই গাড়ির সবথেকে বড় পরিবর্তন রয়েছে গিয়ার বক্সে। এক্ষেত্রে ৫ স্পিড গিয়ার বক্সের বদলে ৬ স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। এতে স্ট্যান্ডার্ড কুইক শিফটারও রয়েছে। যার ফলে ক্লাচ ব্যবহার না করেই গিয়ার পরিবর্তন করা যাবে। 

এই বাইকে রয়েছে ইলেকট্রনিক থ্রটল বডি। এটি বিভিন্ন রাইডিং মোডের সুবিধা দেয়। রাইডিং মোডগুলি দারুণভাবে কনফিগার করা হয়েছে। এই ফিচারটি শুধুমাত্র বড় ও প্রিমিয়াম বাইকেই পাওয়া যায়। 

আর কী কী ফিচার? 
নতুন পালসার এন২৫০এসএস-এ পুরনো এলসিডি ইস্ট্রুমেন্ট ক্লাস্টার বদলে ফেলা হয়েছে। তার বদলে ৫ ইঞ্চির টিএফটি ডিসপ্লে রয়েছে। এতে গুগল ম্যাপস মিররিং ফিচারও রয়েছে। যার ফলে ডিসপ্লেতেই সহজে নেভিগেশন দেখা যাবে। 

Advertisement

এছাড়া বাইকটিতে নতুন অ্যাডজাস্টেবল লিভার, একটি ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্যানিক ব্রেক অ্যালার্ট ও একটি হ্যাজার্ড সুইচ রয়েছে। বাইকটিতে অন্য কোনও পরিবর্তন হয়নি।

দাম কেমন? 
এই বাইকটির দাম প্রতিদ্বন্দ্বী অনেক বাইকের থেকেই কম। বাজার পালসার এন২৫০এসএস-এর দাম ১.৫৯ লক্ষ টাকা। এটি অবশ্য এক্স শোরুম দাম। এর উপর ট্যাক্স আলাদা করে দিতে হবে। সেই সঙ্গে ইনস্যুরেন্সও রয়েছে। 

   

 

POST A COMMENT
Advertisement