iQOO 16 আসছে ভারতের বাজারেগেমিংয়ের জন্য এই মুহূর্তে বাজারে সেরা iQOO 15। যাঁরা গেম খেলেন বা গেমিংয়ে রোজগার করছেন, তাঁরা সকলেই জানেন। এহেন iQOO এ বার ভারতের বাজারে আনতে চলেছে iQOO 16। সেপ্টেম্বরে এই মোবাইলের চিনে ডেবিউ হওয়ার পরে ভারতের বাজারেও আসার সম্ভাবনা জোরাল হয়ে উঠেছে।
iQOO 16 চিপ ও সফ্টওয়্যার
স্মার্টফোনে গেম খেলার জন্য iQOO সবচেয়ে জনপ্রিয়। iQOO 16-এ বড় ধরনের প্রসেসিং আপডেট আনছে সংস্থা। iQOO 16 ভারতের প্রথম স্মার্টফোন হবে, যাতে ব্র্যান্ড নিউ Qualcomm Snapdragon 8 Elite Extreme Gen 6 চিপসেট থাকবে। ১২ জিবি RAM ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে এই চিপসেট পেয়ার করা থাকবে বলে আশা করা হচ্ছে। সফটওয়্যারের দিক থেকে, iQOO 16 হবে সংস্থার প্রথম স্মার্টফোন, যেটায় OriginOS 7 (অ্যান্ড্রয়েড ১৭) থাকবে একেবারে আন-বক্স করা থেকেই।
iQOO 16 ডিজাইন ও ডিসপ্লে
৬.৮৬ ইঞ্চির AMOLED স্ক্রিন ডিসপ্লে থাকছে। ১৪৪০×৩১৬৮ পিক্সেলের 2K রেজোলিউশনের এই ডিসপ্লেতে মিলবে ঝকঝকে ও স্পষ্ট ছবি দেখার অভিজ্ঞতা। পাশাপাশি ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট থাকায় স্ক্রিনে স্ক্রলিং, গেম খেলা এবং দ্রুতগতির অ্যানিমেশন হবে আরও মসৃণ। iQOO 15-এর পরিচিত ডিজাইন থেকে সরে এসে নতুন মডেলের নকশায় আমূল পরিবর্তন এনেছে সংস্থা। ফোনটির ক্যামেরা মডিউল বা ক্যামেরা আইল্যান্ড নতুন করে ডিজাইন করা হয়েছে।
iQOO 16-এর ক্যামেরা ও ব্যাটারি কেমন?
ক্যামেরা সিস্টেমেও ব্যাপক আপগ্রেড করা হচ্ছে। হাই রেজোলিউশন সেন্সর। ফোনের ব্যাক সাইডে ভার্সেটাইল ট্রিপল ক্যামেরা থাকছে, প্রতিটিতে ৫০ মেগাপিক্সেল সেন্সর। সামনের ক্যামেরা থাকছে ৩২ মেগাপিক্সেলের। iQOO 16-এর অন্যতম আকর্ষণীয় আপগ্রেড হল এর বিশাল ব্যাটারি। ফোনটিতে রয়েছে ৮,৪০০mAh-এর শক্তিশালী ব্যাটারি, যা বর্তমানে অধিকাংশ অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোনে থাকা ৫,০০০mAh থেকে ৭,০০০mAh ব্যাটারির তুলনায় অনেকটাই বেশি। ফলে একবার চার্জে দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুযোগ মিলতে পারে। তবে এত বড় ব্যাটারি চার্জ দিতে যাতে অতিরিক্ত সময় না লাগে, সেই বিষয়টিও মাথায় রেখেছে সংস্থা। iQOO 16-এ রয়েছে ১০০W ফাস্ট ওয়্যার্ড চার্জিংয়ের সুবিধা।
দাম কত হতে পারে?
iQOO ইন্ডিয়ার সিইও নিপুন মারিয়া নিশ্চিত করেছেন, শীঘ্রই iQOO 16 আসছে বাজারে। এমনিতে iQOO 15-এর বেস প্রাইস ২০২৫ সালে ছিল ৭২ হাজার ৯৯৯ টাকা। বোঝাই যাচ্ছে iQOO 16-এর দাম এর চেয়ে বেশিই হবে।