হিরো গ্ল্যামার এক্স (ছবি: হিরো)হিরোর বাইকের প্রতি মানুষের একটা আলাদাই আকর্ষণ রয়েছে। বিশেষত, বাজেট এবং মাইলেজ নিয়ে মাথা ঘামানো মানুষের অত্যন্ত পছন্দের মোটরসাইকেল কোম্পানি হল হিরো। আর সেই সংস্থাই নিজেদের পুরনো গ্ল্যামার বাইকটিকে আপডেট করেছে। এবার সামনে আনা হয়েছে এবিএস টেকনোলজি যুক্ত হিরো গ্ল্যামার এক্স ১২৫। এই বাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। এটিতে ৬৫ কিমি মাইলেজ পাওয়া যাবে। তাই বাইকটি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে উঠেছে।
হিরো দাবি করেছে, ১২৫ সিসি সেগমেন্টে এটাই প্রথম বাইক, যেখানে এবিএস দেওয়া হয়েছে। সেই সঙ্গে রয়েছে আইবিএস টেকনোলজি। আর এই ফিচারটি দারুণ সুরক্ষা দেয়। এই ফিচারটির জন্য ব্রেক করার সময় চাকা লক হয় না। যার ফলে দুর্ঘটনা এড়ানো যায়। আর এটা অবশ্যই দারুণ একটা ফিচার।
এই বাইকের দাম কত?
এই বাইকটি নানা ভ্যারিয়েন্ট রয়েছে। এক্ষেত্রে নয়াদিল্লিতে হিরো গ্ল্যামার এক্স ১২৫ এবিএস-এর এক্স শোরুম দাম রাখা হয়েছে ১.০১ লক্ষ টাকা। ওদিকে ড্রাম ব্রেক যুক্ত স্ট্যান্ডার্ড হিরো গ্ল্যামার এক্স ১২৫-এর দাম রয়েছে ৮৮,৫১৫ টাকা।
বাইকের ফিচার জেনে নিন
হিরো গ্ল্যামার এক্স ১২৫ বাইকটি নিয়ে ইতিমধ্যেই হইচই শুরু হয়েছে। বিশেষত, যাঁরা বাজেটের মধ্যে বেশি মাইলেজ যুক্ত বাইক খোঁজেন, তাঁদেরই আগ্রহ বেশি। তাই ঝটপট এই বাইকের ফিচার জেনে নেওয়া যাক।
হিরো গ্ল্যামার এক্স ১২৫-এ রয়েছে ১২৪.৭ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। এটি ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১০.৫ এনএম টর্ক তৈরি করে।
এই বাইকে রয়েছে তিনটি রাইডিং মোড। এতে ইকো, রোড এবং পাওয়ার মোড পাওয়া যায়। সেই সঙ্গে এই বাইকে মিলবে ক্রুজ কন্ট্রোল ফিচার।
এই বাইরে রয়েছে একটি টিএফটি ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল। এতে টার্ন বাই টার্ন নেভিগেশন পাবেন। সেই সঙ্গে কল ও এসএমএস অ্যালার্টও মিলবে। সেই সঙ্গে গিয়ার সেফটি অ্যাডভাইজারি থেকে শুরু করে রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর পাবেন।
এছাড়া এতে রয়েছে সম্পূর্ণ এলইডি লাইটিং। একটি উইএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং সিটের নীচে মোবাইল রাখার জায়গা রয়েছে।
কতগুলি রঙে পাওয়া যাবে?
এই বাইকটি পাওয়া যাবে মেটাল গ্রে, ম্যাট অ্যাক্সিস গ্রে, ব্ল্যাক পার্ল রেড ও ব্ল্যাক টিল ব্লু পাওয়া যাবে। এই বাইকে পাওয়া যাবে ৬৫ কিমি মাইলেজ।