
অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোনঅবশেষে নিজেদের প্রথম স্ক্রিন ভাঁজ করা বা ফোল্ডেবল আইফোন (Apple’s First Foldable Phone) বাজারে আনল অ্যাপল (Apple)। নতুন এই ফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ডুয়ো (iPhone Duo)। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড এইটের (Samsung Galaxy Z Fold 8) মতোই এর ডিজাইন। পাশাপাশি আইফোন ১৮ (iPhone 18) সিরিজও বাজারে আনল সংস্থা। ভারতে দাম কত?
বুধবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় অ্যাপলের নয়া ফোনের উন্মোচন অনুষ্ঠান শুরু করেন সংস্থার নয়া সিইও জন টার্নাস। গত ১৫ বছর এই অনুষ্ঠানে সংস্থার একের পর এক ফোনের আবরণ উন্মোচন করেছিলেন টিম কুক। এ দিন একে একে স্ক্রিনে ভেসে উঠল সংস্থার ১৮ সিরিজের ফোন, ঘড়ি থেকে আইপড। ঠিক অনুষ্ঠান যখন সমাপ্তির পথে, তখনই চমক দিলেন টার্নাস। বললেন,'আরও একটা জিনিস'। তারপরই গোটা বিশ্ব দেখল, অ্যাপলের প্রথম ফোল্ডেবল ফোন আইফোন ডুয়ো।
iPhone Duo-এর স্পেসিফিকেশন
iPhone Duo খুললে পাওয়া যাবে ৭.৬ ইঞ্চির ইনার Super Retina XDR ডিসপ্লে। এখনও পর্যন্ত iPhone-এ এটিই Apple-এর দেওয়া সবচেয়ে বড় ডিসপ্লে। অন্যদিকে, কভার স্ক্রিনের মাপ ৫.৪ ইঞ্চি। দুটি ডিসপ্লেতেই থাকছে ProMotion এবং Always-On ফিচার। পাশাপাশি এই ডিসপ্লেগুলির ঊজ্জ্বলতা ৩,০০০ নিট। iPhone Duo-তে ব্যবহার করা হয়েছে ১০০-রও বেশি কম্পোনেন্ট দিয়ে তৈরি প্রিসিশন হিঞ্জ। ফোনের বডি তৈরি টাইটেনিয়াম দিয়ে। স্ক্রিনের সুরক্ষার জন্য থাকছে Ceramic Shield 2।
iPhone Duo-এর চিপসেট
iPhone Duo-তে রয়েছে A20 Pro চিপসেট। ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য দেওয়া হয়েছে ভেপার চেম্বারও। Apple-এর দাবি, এই নতুন কুলিং সিস্টেম iPhone 17 Pro-এর তুলনায় ৩৫ শতাংশ বেশি ভাল কুলিং এবং পারফরম্যান্স দেবে। ফোনে থাকছে ডুয়াল ব্যাটারি সেটআপ।
iPhone Duo-এর ক্যামেরা
iPhone Duo-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion Main Camera। এর সঙ্গে থাকছে ৪৮ মেগাপিক্সেলের Fusion Ultra Wide Camera।
iPhone Duo-এর দাম
iPhone Duo-এর দাম শুরু হচ্ছে ২,৯৯,৯০০ টাকা থেকে। এই বেস ভ্যারিয়েন্টে মিলবে ২৫৬ জিবি স্টোরেজ। ফোনের সর্বোচ্চ স্টোরেজ ভ্যারিয়েন্ট ২TB। দাম ৪,৪৯,৯০০ টাকা। এছাড়াও ৫১২ জিবি এবং ১টিবি স্টোরেজের বিকল্পও থাকছে।

ভারতে iPhone 18 Pro-এর প্রাথমিক দাম ১,৬৪,৯০০ টাকা। অন্যদিকে, iPhone 18 Pro Max-এর দাম শুরু হচ্ছে ১,৭৯,৯০০ টাকা থেকে। দুই ফোনেরই বেস ভ্যারিয়েন্টে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে। ভারতে শনিবার থেকে শুরু হবে প্রি-অর্ডার। ওপেন সেল শুরু হবে ১৮ সেপ্টেম্বর থেকে।
এছাড়া অ্যাপল ওয়াচ ১২ (Apple Watch 12) এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪ (Watch Ultra 4) লঞ্চ করেছে সংস্থা। দুটি স্মার্টওয়াচেই হার্ট রেট মনিটরিং ব্যবস্থা আরও উন্নত হয়েছে। এখন থেকে প্রতি পাঁচ সেকেন্ড অন্তর হার্ট রেট মাপতে পারবে এই দুই ঘড়ি।
ভারতে অ্যাপলের পণ্যের দাম কত? (Apple India prices)
iPhone 18 Pro: ভারতে দাম শুরু ১,৬৪,৯০০ টাকা থেকে।
iPhone 18 Pro Max: ভারতে দাম শুরু ১,৭৯,৯০০ টাকা থেকে।
iPhone Duo: ভারতে দাম শুরু ২,৯৯,৯০০ টাকা থেকে।
AirPods 5: সাধারণ কেস-সহ দাম শুরু ১৪,৯০০ টাকা থেকে। ওয়্যারলেস চার্জিং কেস-সহ দাম ১৭,৯০০ টাকা।
Apple Watch 12: ভারতে দাম শুরু ৫৬,৯০০ টাকা থেকে।
Apple Watch Ultra 4: ভারতে দাম শুরু ১,০৯,৯০০ টাকা থেকে।