Advertisement
টেক

iPhone 18 Duo Price: ভাঁজ করা যায় নয়া iPhone Duo, দাম কেমন? পুজোর মাসেই বিক্রি শুরু

iPhone 18 Duo Price
  • 1/8

অ্যাপল বাজারে আনল iPhone Duo, যা সংস্থার প্রথম ফোল্ডেবল আইফোন। এতদিন ফোল্ডেবল ফোনের বাজারে Samsung বেশ কয়েক বছর ধরে একচ্ছত্রভাবে এগিয়ে থাকলেও এবার সেই বাজারেই পা রাখল অ্যাপল। সাম্প্রতিক Samsung Galaxy Z Fold 8-এর মতো অ্যাপলও লম্বা ও সরু ডিজাইনের বদলে তুলনামূলক ছোট ও চওড়া, বইয়ের মতো ভাঁজ করা যায় এমন ডিজাইন বেছে নিয়েছে। ফলে একই ডিভাইসে মিলবে দুটি স্ক্রিন ব্যবহারের সুবিধা।

iPhone 18 Duo Price
  • 2/8

iPhone Duo-র আনুষ্ঠানিক ঘোষণা করেছে অ্যাপল, তবে ফোনটি বাজারে বিক্রি শুরু হবে অক্টোবরের শেষের দিকে। অর্থাৎ পুজোর মাসেই নতুন iPhone কিনতে পারবেন গ্রাহকরা। 

iPhone 18 Duo Price
  • 3/8

iPhone Duo-ই আইফোনে সবচেয়ে বড় পরিবর্তন। সম্পূর্ণ নতুন ডিজাইন এবং সহজে ব্যবহারযোগ্য। এটি ফোল্ডেবল ফোন ব্যবহারের ধারণাকেই পাল্টে দেবে। এমনটাই জানিয়েছেন অ্যাপলের CEO জন টার্নাস। সবচেয়ে বড় ডিসপ্লে থাকা সত্ত্বেও iPhone Duo সহজেই পকেটে রাখা যাবে। এর সঙ্গে রয়েছে A20 Pro-এর শক্তিশালী পারফরম্যান্স। ফলে যেখানেই থাকুন না কেন, কনটেন্ট উপভোগ করা, একসঙ্গে একাধিক অ্যাপে কাজ করা কিংবা গেম খেলার সময়ে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। 

Advertisement
iPhone 18 Duo Price
  • 4/8

iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর থেকে অনেকটাই আলাদা Duo। এতে রয়েছে একটি বড় ৭.৬ ইঞ্চির ভাঁজ করা ভিতরের ডিসপ্লে এবং ৫.৪ ইঞ্চির বাইরের ডিসপ্লে। পুরো ফোনটি তৈরি হয়েছে অ্যারোস্পেস-গ্রেড টাইটানিয়াম ফ্রেমে। আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, iPhone Duo-র ভিতরের ডিসপ্লে iPhone 18 Pro Max-এর তুলনায় ৫০ শতাংশ বড়। অন্যদিকে, বাইরের ৫.৪ ইঞ্চির স্ক্রিনে একই ধরনের অ্যাসপেক্ট রেশিও বজায় রাখা হয়েছে। দুটি ডিসপ্লেতেই Apple Pencil (USB-C) সাপোর্ট করবে।

iPhone 18 Duo Price
  • 5/8

ফোনটি পাওয়া যাবে দুটি রঙে, Star White এবং Night Sky। অ্যাপলের দাবি, যে কোনও ফোল্ডেবল ফোনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিঞ্জ-এ ব্যবহার করা হয়েছে কাস্টম ভ্যারিয়েবল টর্ক প্রোফাইল, কার্বন ফাইবার সাপোর্ট প্লেট এবং ইন্টিগ্রেটেড ম্যাগনেট। এর ফলে ফোনটি ভাঁজ করার সময় মসৃণ অনুভূতি পাওয়া যাবে এবং সম্পূর্ণ সমতলভাবে বন্ধ করা যাবে। ফোনের ডিসপ্লেতে ভাঁজের দাগ বা ক্রিজ যতটা সম্ভব কমানোর জন্য ব্যবহার করা হয়েছে কাস্টম মাস্কলেস লেজার লিথোগ্রাফি পলিমার। Touch ID স্মার্টভাবে সাইড বাটনের সঙ্গে যুক্ত করা হয়েছে। ভিতরের FaceTime ক্যামেরা-টি স্ক্রিনের নীচে সম্পূর্ণভাবে লুকিয়ে থাকবে এবং ক্যামেরা সক্রিয় করলেই সেটি দৃশ্যমান হবে।

iPhone 18 Duo Price
  • 6/8

iPhone Duo-তে ব্যবহার করা হয়েছে A20 Pro চিপ, যা iPhone 18 Pro মডেলগুলিতেও রয়েছে। ফোনটিতে রয়েছে অ্যাপলের নতুন ডায়নামিক্যালি অ্যাডাপ্টিভ iOS 27 সফটওয়্যার অভিজ্ঞতা। ব্যবহারের সুবিধার জন্য ইউজার ইন্টারফেসে প্রয়োজনীয় কন্ট্রোলগুলি স্ক্রিনের পাশে সরিয়ে নেওয়া হয়, যাতে বুড়ো আঙুল দিয়ে সহজেই সেগুলি ব্যবহার করা যায়। ফোনটি ভাঁজ করা, আংশিক খোলা কিংবা সম্পূর্ণ ফ্ল্যাট, যে অবস্থাতেই থাকুক, সেই অনুযায়ী ইন্টারফেস স্বয়ংক্রিয়ভাবে মানিয়ে নেয়। Duo-র সফটওয়্যারে একই সময়ে দুটি হোম স্ক্রিন দেখা যাবে। পাশাপাশি দুটি অ্যাপ চালানো যাবে। আবার স্ক্রিনের উপরের অংশে ভিডিও চালিয়ে নীচের অংশে অন্য কাজও করা যাবে। 

iPhone 18 Duo Price
  • 7/8

ফটোগ্রাফির জন্য iPhone Duo-তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের Fusion মেন ক্যামেরা এবং ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এর মধ্যে 'Duo Preview' ফিচারের মাধ্যমে ছবি তোলার সময়ে ছবির বিষয়বস্তু বাইরের ডিসপ্লেতে নিজেদের ফ্রেমিং দেখে নিতে পারবেন। এছাড়া 'SmartTake' ফিচার AI ব্যবহার করে ছবিতে থাকা সবাই হাসলে স্বয়ংক্রিয়ভাবে শাটার চাপবে।

Advertisement
iPhone 18 Duo Price
  • 8/8

ভারতে iPhone Duo-র 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে ২,৯৯,৯০০ টাকা থেকে। ফোনটির বিক্রি শুরু হবে ২৩ অক্টোবর। এর জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু হবে ১৬ অক্টোবর থেকে। iPhone Duo শুধুমাত্র ২টি রঙে পাওয়া যাবে, Night Sky এবং Star White। রং দু'টি নীলচে-ধূসর এবং সাদা। অন্যদিকে, 2TB স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম ৪,৪৯,৯০০ টাকা।

Advertisement