Lionel Messi Emotional Message: মেগা ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা ভাইরাল, বিদায় নেবেন ফুটবল ম্যাজিসিয়ান?

মেসির এই বিশেষ বার্তা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ফুটবল রাজপুত্র তার বার্তায় জানিয়েছেন যে দেশের জার্সিতে প্রতিটা মুহূর্ত তার কাছে কতটা স্পেশাল এবং কোটি কোটি সমর্থকের ভালোবাসা তাকে কীভাবে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে।

Advertisement
মেগা ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা ভাইরাল, বিদায় নেবেন ফুটবল ম্যাজিসিয়ান?Lionel Messi Emotional Message: মেগা ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা ভাইরাল, বিদায় নেবেন ফুটবল ম্যাজিসিয়ান?

Argentina Vs Spain World Cup 2026:ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে উন্মাদনা এখন এভারেস্ট ছোঁয়া। ফুটবল মহাযুদ্ধের শেষলগ্নে মুখোমুখি হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম সেরা শক্তি স্পেন। এই হাইভোল্টেজ মহারণের ঠিক আগেই ফুটবল দুনিয়াকে কাঁপিয়ে দিল লিওনেল মেসির একটি অত্যন্ত আবেগঘন বার্তা। স্পেনের বিরুদ্ধে মাঠে নামার ঠিক আগে এলএম টেন নিজের মনের আবেগ ধরে রাখতে পারেননি এবং তার সেই হৃদয়স্পর্শী বার্তা ইতিমধ্যেই কোটি কোটি ফুটবল ভক্তের চোখে জল এনে দিয়েছে।

মেসির এই বিশেষ বার্তা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ফুটবল রাজপুত্র তার বার্তায় জানিয়েছেন যে দেশের জার্সিতে প্রতিটা মুহূর্ত তার কাছে কতটা স্পেশাল এবং কোটি কোটি সমর্থকের ভালোবাসা তাকে কীভাবে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে। ফাইনালের মতো এত বড় মঞ্চে স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই যে মোটেও সহজ হবে না সেই বিষয়েও সচেতন ক্যাপ্টেন মেসি। তবে দলের ফুটবলারদের ওপর এবং নিজেদের কঠোর পরিশ্রমের ওপর তার যে অগাধ আস্থা রয়েছে তাও তিনি স্পষ্ট করে দিয়েছেন।

কী লিখেছেন মেসি?

leomessi

Lo más lindo de todos estos años nunca fueron solamente los títulos, sino todo el camino. Compartir el día a día con este grupo, competir juntos, levantarnos en los momentos difíciles y disfrutar cada paso.

Gracias a cada uno de mis compañeros, al cuerpo técnico y a todas las personas que trabajan todos los días para que esta Selección siga siendo una familia.

Pase lo que pase mañana, este grupo ya escribió una historia que nunca vamos a olvidar y que nadie podrá borrar.

VAMOS ARGENTINA ❤️🇦🇷

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার এই লড়াই কেবল একটা ট্রফি জয়ের নয় বরং কোটি কোটি মানুষের স্বপ্নপূরণের লড়াই বলে মনে করেন ফুটবল জাদুকর। কেরিয়ারের এই সায়াহ্নে এসেও দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে চান লিওনেল মেসি। স্পেনের তরুণ ও গতিশীল ফুটবলারদের আটকানো যে তাদের ডিফেন্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে সেই রণকৌশল নিয়েও তিনি সতীর্থদের বার্তা দিয়েছেন।

Advertisement

সব মিলিয়ে মেগা ফাইনালের ঠিক আগে মাঠের ভেতরের ট্যাকটিক্সের চেয়েও বেশি চর্চায় উঠে এসেছে মেসির এই আবেগপ্রবণ রূপ। নীল সাদা শিবিরের ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারির সাধারণ সমর্থক সবার বুকেই এখন প্রিয় নায়কের এই বার্তা এক অদ্ভুত জোশ এনে দিয়েছে। স্পেনের বিরুদ্ধে এই শেষ যুদ্ধ জয় করে ট্রফি ধরে রাখতে ফুটবল রাজপুত্র যে জান লড়িয়ে দিতে প্রস্তুত এই বার্তা তারই এক জলজ্যান্ত প্রমাণ।

 

POST A COMMENT
Advertisement