World Cup 2026 Semifinal Spain Vs France Live: বিশ্বকাপ ফুটবল ফাইনাল ২০২৬: ফ্রান্স বনাম স্পেন, কারা করবে বাজিমাত?World Cup 2026 Semifinal Spain Vs France Live: ফুটবল দুনিয়ার নজর এখন আমেরিকার ডালাস স্টেডিয়ামের দিকে, কারণ এখানেই ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি দুই ইউরোপীয় মহাশক্তি ফ্রান্স এবং স্পেন। এই ম্যাচটি ঘিরে ফুটবল মহলে উত্তেজনা এখন তুঙ্গে, কারণ একদিকে রয়েছেন ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপে এবং অন্যদিকে স্পেনের তরুণ তুর্কি লামিন যামাল, দুই দলই চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটি ম্যাচেও পিছিয়ে পড়েনি। ফরাসি শিবিরের জন্য স্বস্তির খবর হলো গোড়ালির সামান্য চোট কাটিয়ে অধিনায়ক এমবাপে এই হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছে। ফরাসি ফরোয়ার্ডের সামনে আজ এক অনন্য রেকর্ডের হাতছানি রয়েছে, তিনি আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসির সর্বকালীন একুশটি গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। বর্তমানে মাত্র সাতাশ বছর বয়সেই এমবাপের নামের পাশে বিশ্বকাপে কুড়িটি গোল রয়েছে। যা তাকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারদের তালিকায় জায়গা করে দিয়েছে।
অন্যদিক থেকে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে তার চেনা ছকেই ভরসা রাখছেন, কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারানো বিজয়ী দলটিকে তিনি অপরিবর্তিত রেখেছেন। স্প্যানিশ শিবিরের মূল শক্তি তাদের রক্ষণভাগ যা এই বিশ্বকাপে মাত্র একটি গোল খেয়েছে, তবে স্পেনের আক্রমণভাগের অন্যতম সেরা অস্ত্র লামিন ইয়ামাল ফরাসিদের কড়া বার্তা দিয়ে রেখেছেন। গত সোমবারই উনিশ বছরে পা দেওয়া এই তরুণ উইঙ্গার জানিয়েছেন যে ফ্রান্সের যদি কাউকে ভয় পেতে হয় তবে তা স্পেনকে পাওয়া উচিত। কারণ এর আগে ইউরো কাপের সেমিফাইনালে এই স্পেনই ফ্রান্সকে বিদায় করেছিল। ইয়ামাল ও এমবাপের ক্যারিয়ারে এটি এগারোতম সাক্ষাৎ হতে চলেছে, যার মধ্যে ইয়ামাল আটবার এমবাপের বিরুদ্ধে জয়ী হয়েছেন। তবে গোলের দিক থেকে এমবাপে এগিয়ে আছেন নয়টি গোল করে। আর ইয়ামাল করেছেন ছয়টি গোল।
আজকের এই মেগা ম্যাচের বিজয়ী দল আগামী রবিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা অথবা ইংল্যান্ডের, ফুটবল পণ্ডিতদের গণনা অনুযায়ী ফ্রান্সের জেতার সম্ভাবনা বিয়াল্লিশ দশমিক এক শতাংশ এবং স্পেনের সম্ভাবনা একত্রিশ দশমিক আট শতাংশ, ডেল্লাসের মাঠে আজকের এই লড়াই যে এক ঐতিহাসিক ফুটবল যুদ্ধ হতে চলেছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।
২০' | ফ্রান্স ০-০ স্পেন লাইভ: পেনাল্টি! সুবর্ণ সুযোগ পেল স্পেন
স্পেনের পক্ষে পেনাল্টি! সেমিফাইনালের মঞ্চে এক চরম নাটকীয় মুহূর্ত তৈরি হলো যখন ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিগনে নিজেদের বক্সের ভেতরে লামিন যামালকে ফাউল করে বসলেন। ফরাসি ডিফেন্ডার অবশ্য রেফারির এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানান, তবে রিপ্লেতে পরিষ্কার দেখা যায় যে স্প্যানিশ ফরোয়ার্ড পেছন থেকে দৌড়ে আসার সময় দিগনে তাঁর গতিবিধি একেবারেই আন্দাজ করতে পারেননি এবং শরীরের ধাক্কা লেগে যায়। রেফারি ইভান বার্টন কোনওরকম দ্বিধা না রেখে সরাসরি পেনাল্টির নির্দেশ দেন, যার ফলে ম্যাচের ডেডলক বা অচলবস্থা ভেঙে এগিয়ে যাওয়ার এক বিশাল সুযোগ পেয়ে গেল স্পেন।