Brazil Squad for India Friendly: কলকাতায় খেলবেন ভিনিসিয়াস, রাফিনহা; ব্রাজিলের ২৬ জনের দলে কারা? দেখে নিন

কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই ম্যাচের জন্য টিম ঘোষণা হয়ে গেল। দলে জয়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা। আর কারা খেলবেন এই দলে? দেখে নিন ২৬ জনের স্কোয়াড।

Advertisement
কলকাতায় খেলবেন ভিনিসিয়াস, রাফিনহা; ব্রাজিলের ২৬ জনের দলে কারা? দেখে নিন কলকাতায় আসা ব্রাজিলের দলে খেলবেন কারা?
হাইলাইটস
  • কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত
  • সেই ম্যাচের জন্য টিম ঘোষণা হয়ে গেল।
  • দলে জয়গা পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনহা

ভারতের বিরুদ্ধে ৩ অক্টোবর প্রীতি ম্যাচে খেলতে নামবে ভারত। ম্যাচটি অনুষ্ঠিত সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে। আর সেই ম্যাচে কারা মাঠে নামবেন, কারা নামবেন না, তা নিয়ে একটা প্রশ্ন ছিলই। তবে সেই ম্যাচের আগে ২৬ জনের তারকাখচিত দল ঘোষণা করে দিলেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনসেলোত্তি। আর সবথেকে বড় কথা, এই দলে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার উইঙ্গার রাফিনহা রয়েছেন। এছাড়াও এই দলে জায়গা পেয়েছেন মারকুইনোস, ব্রুনো গিমারায়েস, ডগলাস লুইজ, এন্ড্রিক, এস্তেভাও এবং জোয়াও পেদ্রো। (ছবি: রয়টার্স)


যদিও ভারতের বিরুদ্ধে নামবেন না বেশ কয়েকজন স্টার ফুটবলার। গোলকিপার অ্যালিসন ও এডারসনকে দলে রাখা হয়নি। এমনকী দলে নেই নেইমারও। অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরোকেও এই প্রীতি ম্যাচের জন্য দলে রাখা হয়নি। আর এটাই হল মোটের উপর খারাপ খবর। এই সব তারকা ফুটবলারদের ভারতের বিরুদ্ধে কলকাতায় খেলতে দেখা যাবে না।

ওদিকে আনসেলোত্তি দলের রক্ষণভাগেও তরুণদের সুযোগ দিয়েছেন। টিমে জায়গা পেয়েছেন জাইর কুনহা ও ভিতর রেইস। নটিংহ্যাম ফরেস্ট এবং ম্যানচেস্টার সিটির এই দুই তরুণ ফুটবলার ব্রাজিলের ভবিষ্যতের দলের অন্যতম সম্পদ হিসেবেই খেলতে পারেন।

ভিনি ও রাফিনহাকে নিয়ে আগ্রহ তুঙ্গে 
ভারতের বিরুদ্ধে নামছে ৫ বার বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল। আর সেই ম্যাচে ফুটবল ফ্যানেদের কাছে বিরাট আকর্ষণ হতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। এই দুই তারকা এখন বিশ্ব ফুটবলের অন্যতম মহারথী। একজন রিয়াল মাদ্রিদ, আর একজন বার্সেলোনার হয়ে গেম কন্ট্রোল করেন। তাই এই দুই ফুটবলারের দিকেই রয়েছে সকলের নজর।

মাথায় রাখতে হবে, ব্রাজিলের বিরুদ্ধে মাঠে নামছে ভারত। বিশ্বের সব তাবড় প্লেয়ারদের মুখোমুখি হওয়া শুধু সময়ের অপেক্ষা। আর এটা অবশ্য়ই দেশের ফুটবলের জন্য বিরাট বড় খবর। এখন দেখার ভারতীয় ফুটবল এই সুযোগকে ঠিক কীভাবে কাজে লাগায়।

ভারত সফরে ব্রাজিল দলে জায়গা পেলেন কারা?

Advertisement

গোলকিপার: হুগো সুজা, পেদ্রো মরিসকো, ওতাভিও
ডিফেন্ডার: আর্থার দিয়াস, ডগলাস সান্টোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর কুনহা, মারকুইনোস, মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতর রেইস, ওয়েসলি
মিডফিল্ডার: আন্দ্রে সান্টোস, ব্রেনো, ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ, গ্যাব্রিয়েল বন্তেম্পো
ফরোয়ার্ড: এন্ড্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রাফিনহা, রায়ান, স্যামুয়েল লিনো, ভিনিসিয়াস জুনিয়র
 

 

POST A COMMENT
Advertisement