ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসরফুটবল দুনিয়ার অন্যতম নক্ষত্রের নাম ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁরে ফ্যানেদের কথায় GOAT বা গ্রেট অফ অল টাইম। তবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর থেকেই তাঁর অবসরের জল্পনা তুঙ্গে উঠেছে। আর সেই আবহেই রিটায়ারমেন্ট নিয়ে বড় দাবি করলেন এই ৪১ বছর বয়সী ফুটবলার।
তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২৬-২৭ মরসুমে পেশাদার ফুটবলে ইতি টানতে পারেন। তবে সরাসরি ফুটবল থেকে অবসর নেওয়ার বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি তিনি। কিন্তু রোনাল্ডো বলেছেন, সম্ভবত এই মরসুমেই তিনি শেষবারের মতো মাঠে নামবেন।
সম্প্রতি ভোগ-কে সাক্ষাৎকার দেন পর্তুগালের ৪১ বছর বয়সি অধিনায়ক। সেখানে তিনি বলেন, 'সম্ভবত এটাই ফুটবলে আমার শেষ বছর। আমি একটি অসাধারণ লেগাসি রেখে যেতে চাই।' অর্থাৎ বোঝাই যাচ্ছে চলতি বছরেই শেষবারের মতো মাঠে দেখা যেতে পারে এই পর্তুগিজ তারকাকে।
রেকর্ডের শেষ নেই
মাথায় রাখতে হবে, রোনাল্ডো আর রেকর্ড হল সমার্থক। ক্লাব ও দেশের হয়ে ১,৩৩০টি ম্যাচ খেলেছেন তিনি। সেখানে তাঁর গোলসংখ্যা ৯৭৬। অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলক ছুঁতে তাঁর আর মাত্র ২৪টি গোল দরকার। আর আশা করা যায়, চলতি সিজনেই তিনি এই সংখ্যক গোল করে নয়া নজির গড়বেন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আল নাসরের হয়ে সিআর৭-এর পারফর্ম্যান্স এখনও দুর্দান্ত। গত মরসুমে সৌদি প্রো লিগে তিনি ২৮টি গোল করেছেন। সেই বছর গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। ওই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ৩৯।
তবে শুধু আল নাসের দিয়ে রোনাল্ডকে বিচার করলে চলবে না। তাঁর দীর্ঘ ফুটবল কেরিয়ারে রয়েছে স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস, ফের ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব। আর সবকটি ক্লাবেই সেরার সেরা পারফর্ম্যান্স দিয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদের হয়ে তিনি ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দুই দফায় ১৪৫টি এবং পর্তুগালের হয়ে ১৩৮টি গোল করেছেন। সবথেকে বড় কথা, তাঁর ঝুলিতে রয়েছে পাঁচ পাঁচটি ব্যালন ডি'অর। সেই সঙ্গে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ এবং পর্তুগালের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের মতো সাফল্যের স্বাদও পেয়েছেন রোনাল্ডো।
অবসরের পর কী করবেন রোনাল্ডো?
ফুটবল থেকে অবসর নিতে চলেছেন রোনাল্ডো। কিন্তু এরপর কীভাবে সময় কাটাবেন, কী করবেন তিনি? আর সেই উত্তরটাও নিজের মুখেই দিয়েছেন। তিনি বলেছেন, 'আমি ইতিমধ্যেই আমার পুরো ফিউচার প্ল্যান করে রেখেছি। আমাকে ব্যস্ত রাখার মতো অনেক কিছু রয়েছে। তাই তার মধ্যে একটি মাত্র বিষয়ের নাম বলা কঠিন।'
যদিও ফুটবল ছেড়ে দিলে যে পর তাঁর জীবনে যে বড় শূন্যতা তৈরি হবে, সেটাও রোনাল্ডো জানেন।
তাঁর কথায়, 'ফুটবল ছাড়ার পর বড় শূন্যতা তৈরি হতে পারেয। তাই সেই সময়টা শুধু একটি নয়, বিভিন্ন কাজে পূরণ করা দরকার।'
ভ্রমণ এবং প্যাডেল টেনিসের প্রতি তাঁর আগ্রহের কথাও জানিয়েছেন রোনাল্ডো। তিনি বলেছেন, অবসরের পর আরও বেশি বেড়াতে যেতে চান, প্যাডেল খেলতে ও দেখতে চান। সেই সঙ্গে এত বছরের পরিশ্রমের সাফল্য উপভোগ করতে চান।
কোচিং করবেন?
অবসরের পর ফুটবলের সঙ্গে যুক্ত থাকবেন বলে আগেও জানিয়েছেন রোনাল্ডো। তবে কোচ হওয়ার ইচ্ছে তাঁর নেই। বরং ভবিষ্যতে কোনও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন তিনি।
২০২৩ সালে রোনাল্ডো বলেছিলেন, 'আমি ক্লাবের মালিক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। কয়েক বছর আগে থেকেই বিষয়টি নিয়ে ভাবেছি...'