East Bengal: অস্কারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটল না, নতুন মরসুম নিয়ে কী স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গলের

অস্কার ব্রুজোকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখল ইমামি-ইস্টবেঙ্গল। আইএসএল জয়ের রেশ এখনও কাটেনি। আর এর মধ্যেই বিদায়ের সুর বাজিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। যে কোচ ইস্টবেঙ্গলকে ২২ বছরের শাপমুক্ত করেছে তাকে সত্যি কি ছেড়ে দেবে লাল-হলুদ ক্লাব? তা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন ক্লাব কর্তারা।

Advertisement
অস্কারের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটল না, নতুন মরসুম নিয়ে কী স্ট্র্যাটেজি ইস্টবেঙ্গলের   ইস্টবেঙ্গল

অস্কার ব্রুজোকে নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখল ইমামি-ইস্টবেঙ্গল। আইএসএল জয়ের রেশ এখনও কাটেনি। আর এর মধ্যেই বিদায়ের সুর বাজিয়েছেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। যে কোচ ইস্টবেঙ্গলকে ২২ বছরের শাপমুক্ত করেছে তাকে সত্যি কি ছেড়ে দেবে লাল-হলুদ ক্লাব? তা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন ক্লাব কর্তারা।

বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে ইমামির অফিসেই বৈঠকে বসেন ইস্টবেঙ্গল ক্লাব এবং ইমামি কর্তারা। ক্লাবের পক্ষ থেকে মিষ্টি নিয়ে হাজির ছিলেন শীর্ষকর্তা দেবব্রত সরকার এবং সচিব রূপক সাহা। প্রায় ঘণ্টা দুয়েকের ওপর চলল মিটিং। প্রশ্ন উঠেছিল ইস্টবেঙ্গলে ইমামির ভবিষ্যৎ নিয়ে। আদৌ কি ইমামি থাকছে? বৈঠক সেরে হাসিমুখেই বেরোতে দেখা গেল কর্তাদের। বেরিয়ে ইতিবাচক বার্তাই দিলেন তারা। আসন্ন এএফসি কাপ ও নতুন মরশুমের চ্যালেঞ্জ সামনে রেখে ইস্টবেঙ্গল কর্তারা এখন রীতিমতো বদ্ধপরিকর। দলের পরিকল্পনা, শক্তিশালী দল গঠনের বিষয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। সুতরাং, ইস্টবেঙ্গলের হাত ছাড়ছে না ইমামি।

আগত ১২ আগস্টের এএফসি কাপকে সামনে রেখে দলের প্রস্তুতি এখন তুঙ্গে। শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গড়ার দিকেই বিশেষ নজর দিচ্ছে ম্যানেজমেন্ট। তবে এএফসির আগে ইস্টবেঙ্গলের কোচ সমস্যা মেটাতে হবে। এই বিষয়ে ইমামি কর্তা আদিত্য আগারওয়াল জানিয়েছেন, তারা অনেকের সঙ্গে কথা বলছেন। তাহলে অস্কার ক্রুজো আর কোচ হিসেবে থাকছেন না? তার উত্তরে আদিত্য আগারওয়াল জানিয়েছেন, অরা এই বিষয়ে এখনও আলোচনা করছেন। কোচ নিয়ে ধোঁয়াশা রাখলেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকারও। তার কথায়, 'ভালো দল গড়তে গেলে ভালো কোচ লাগবে।' সুতরাং ইমামি থাকলেও অস্কার নাটকের যবনিকা পতন এখনই হচ্ছে না। সমর্থকরা এখন অধীর আগ্রহে তাকিয়ে আছেন সেই উত্তরের দিকে।

পরের মরসুমে আইএসএল হবে কিনা সেটাই এখনও জানে না কেউ। এর মধ্যেই রয়েছে এএফসি কাপ। সেখানে খেলতে গেলে আরও শক্তিশালী দল লাগবে। ফলে কীভাবে তা হবে তা এখনই বোঝা যাচ্ছে না। বৃহস্পতিবার ইমামি কর্তাদের সঙ্গে বৈঠকের পরে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার আশাবাদী।  

Advertisement

POST A COMMENT
Advertisement