ISL Mohun Bagan: আজ ISL জার্নি শুরু মোহনবাগানের, স্কটিশ স্ট্রাইকারকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে

গত আইএসএল মরশুমের হতাশাজনক সমাপ্তির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। সেই হতাশা কাটিয়ে এ বার নতুন মরশুমে দলের সমস্যা মেটাতে স্কটিশ স্ট্রাইকার লি আরউইনের উপর ভরসা রাখছে মোহনবাগান।

Advertisement
 আজ ISL জার্নি শুরু মোহনবাগানের, স্কটিশ স্ট্রাইকারকে ঘিরে প্রত্যাশার পারদ চড়ছেমোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ - পিটিআই ফাইল ছবি
হাইলাইটস
  • আজ ISL সফর শুরু মোহনবাগানের
  • নতুন বিদেশি স্ট্রাইকারকে ঘিরে একরাশ ভরসা
  • শুরুটা ভালই করেছেন এরউইন

দেবীপক্ষে ISL (ইন্ডিয়ান সুপার লিগ) সফর শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। আজ অর্থাত্‍ সোমবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গুয়াহাটিতে ম্যাচ খেলবে সবুজ-মেরুন শিবির। এই মরশুমে এই নিয়ে ৩ বার মুখোমুখি হবে মোহনবাগান ও নর্থইস্ট ইউনাইটেড। ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থইস্টকে পেনাল্টিতে হারিয়েছিল মোহনবাগান। IFA শিল্ডের গ্রুপ স্টেজের ম্যাচে ১-১ ড্র হয়েছিল। এ বার তৃতীবার আজ আইএসএল-এ নামতে চলেছে মোহনবাগান। 

আজ ISL সফর শুরু মোহনবাগানের

আজ মোহনবাগান দলে নজরে বিদেশি স্ট্রাইকার লি হ্যারি এরউইন। ৩২ বছর বয়সি স্কটল্যান্ডের এই স্ট্রাইকারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও সুঠাম চেহারা। অর্থাত্‍ প্রতিপক্ষের ডিফেন্সকে উচ্চতা ও শক্তি দিয়ে কুপোকাত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। ডুরান্ডের হারকে অতীত করে এবার ISL জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান। গত আইএসএল মরশুমের হতাশাজনক সমাপ্তির পর ঘুরে দাঁড়াতে মরিয়া মোহনবাগান সুপার জায়ান্ট। সেই হতাশা কাটিয়ে এ বার নতুন মরশুমে দলের সমস্যা মেটাতে স্কটিশ স্ট্রাইকার লি আরউইনের উপর ভরসা রাখছে মোহনবাগান।

নতুন বিদেশি স্ট্রাইকারকে ঘিরে একরাশ ভরসা

এর আগে লিডস ইউনাইটেডের হয়ে খেলেছেন এরউইন। ফিনল্যান্ডের শীর্ষ ডিভিশনের ক্লাব হেলসিঙ্কি জে কে-র হয়ে উয়েফা ইউরোপা কনফারেন্স লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তবে ভারতীয় ফুটবলে এটাই এউইনের প্রথম মরসুম। এই স্কটিশ স্ট্রাইকারের উপরে একরাশ ভরসা রাখছেন মোহনবাগান সমর্থকরাও। 

শুরুটা ভালই করেছেন এরউইন

বিশ্বের ১৪টি ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে এরউইনের। একাধিক ক্লাবে খেলা এই স্ট্রাইকার মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে অবশ্য শুরুটা বেশ ভালই করেছেন। ডুরান্ড কাপে নজরকাড়া পারফর্ম্যান্স। দু’টি গোলও করেছিলেন। ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারতে হয়েছে যদিও। তবে সম্প্রতি আইএফএ শিল্ড জিতে মধুর প্রতিশোধ নিয়েছে মোহনবাগান। একই সঙ্গে আইএসএল জার্নি শুরুর আগে বাড়তি অক্সিজেনও। নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে শেষবার মাঠে নেমে মোহনবাগানের হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন এরউইন। 

Advertisement

ISL-এ নামার আগে স্কটিশ স্ট্রাইকারের কথায়, 'আমাদের দলে যথেষ্ট প্রতিভা রয়েছে। অনেক ফুটবলারই গোল করতে পারে। আর সেই কারণেই আমাকে দলে নেওয়া হয়েছে। আমি যত বেশি সম্ভব গোল করার চেষ্টা করব। তবে আমার মনে হয়, লিগ জেতার জন্য প্রয়োজনীয় গোল করার মতো যথেষ্ট দক্ষ ফুটবলার আমাদের দলে রয়েছে। এই মরশুমে আমাদের নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তা সত্ত্বেও দলের অন্দরের পরিবেশ খুবই ভাল। ফুটবলারদের মধ্যে বোঝাপড়া ও একাত্মতা যথেষ্ট ইতিবাচক।'

POST A COMMENT
Advertisement