Kolkata Derby Ticket New Price: ডার্বির টিকিটের দাম কমল, নয়া প্রাইস চার্ট রইল, যাঁরা বেশি দামে কেটেছেন, টাকা ফেরত

Mohun Bagan vs East Bengal Match 29 November: ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বক্তব্য, টিকিটের দাম বেশি নিয়ে অনেক অভিযোগ এসেছে। এরপরে আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। বৈঠক করেছি। নতুন দাম ধার্য করা হয়েছে। যাতে সব স্তরের মানুষ টিকিট কেটে মাঠে এসে খেলা দেখতে পারেন।

Advertisement
ডার্বির টিকিটের দাম কমল, নয়া প্রাইস চার্ট রইল, যাঁরা বেশি দামে কেটেছেন, টাকা ফেরতআইএসএল কলকাতা ডার্বির টিকিটের দাম কমল
হাইলাইটস
  • দাম কমিয়ে নয়া প্রাইস চার্ট ও বর্ধিত টাকা ফেরত
  • ডার্বির টিকিটের দাম ঘিরে বিতর্ক
  • লিগ তালিকায় এখন শীর্ষে মোহনবাগান

আগামী ২৯ নভেম্বর ISL-এর কলকাতা ডার্বি। মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের (East Bengal FC vs Mohun Bagan Super Giant) ওই ম্যাচের টিকিটের দাম ঘিরে বিতর্ক শুরু হওয়ায় আসরে নামলেন খোদ রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। জানিয়ে দিলেন, যে টিকিটের দাম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে, তা কমানো হবে। খুব শীঘ্রই রিভাইসড প্রাইস বা পুনর্বিবেচনা করে নয়া তালিকা প্রকাশ করা হবে। যার নির্যাস, ওই ম্যাচের টিকিটের যে দাম এখন রাখা হয়েছে, তা কমে যাবে। টিকিটের দাম কমানো হল, জানালেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারও।

দাম কমিয়ে নয়া প্রাইস চার্ট ও বর্ধিত টাকা ফেরত

এই নিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা টিকিটের দাম নিয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন। যাবতীয় বিতর্ক সামলাতে এ বার ডার্বির টিকিটের দাম কমানো হল। খোদ মন্ত্রী ইন্দ্রনীল খাঁয়ের হস্তক্ষেপে টিকিটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইস্টবেঙ্গল।  ইন্দ্রনীল খাঁয়ের কথায়, 'এটা আইএসএল-এর ম্যাচ। খোঁজ নিয়ে দেখলাম, ম্যাচের হোস্ট ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, উভয় ক্লাবেরই সকল স্তরের সমর্থকদের কথা চিন্তাভাবনা করে টিকিটের দামের রিভিশনের সিদ্ধান্ত নিতে আবেদন জানানো হয়েছে। আমার বিশ্বাস, সব স্তরের ফুটবল অনুরাগীর সুবিধার্থে, বিশেষ করে যাঁরা কলেজ ছাত্র-ছাত্রী, যাঁরা মাঠে এসে ম্যাচ দেখতে চান, তাঁদের কথা চিন্তা করে রিভাইসড প্রাইস করা হয়েছে আসন্ন ডার্বি ম্যাচে।' যার নির্যাস, দাম কমানো হল টিকিটের। 

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বক্তব্য, টিকিটের দাম বেশি নিয়ে অনেক অভিযোগ এসেছে। এরপরে আমরা ক্রীড়ামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি। বৈঠক করেছি। নতুন দাম ধার্য করা হয়েছে। যাতে সব স্তরের মানুষ টিকিট কেটে মাঠে এসে খেলা দেখতে পারেন।

টিকিটের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০, ৩০০, ৪০০, ৫০০ এবং ৫৫০ টাকা। ইস্ট বেঙ্গল ক্লাবের সদস্যদের জন্য থাকছে বিশেষ ছাড়। ৩০০ টাকার টিকিট তাঁরা পাবেন মাত্র ১৫০ টাকায়। ইতিমধ্যেই যাঁরা আগের নির্ধারিত মূল্যে টিকিট কেটে ফেলেছেন, তাঁদের অতিরিক্ত টাকা যথাযথভাবে ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি, আগামী ২৯ নভেম্বর সকল ছাত্রছাত্রী ও সমর্থককে বিপুল সংখ্যায় মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করার আবেদন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

Advertisement

ডার্বির টিকিটের দাম ঘিরে বিতর্ক

ISL-এর প্রথম ডার্বি ঘিরে উত্তেজনা তুঙ্গে। এটি ইস্টবেঙ্গলের হোমম্যাচ। মঙ্গলবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। দেখা যায়, ডার্বির টিকিটের দাম একলাফে অনেকটাই বেড়ে গিয়েছে। https://link.district.in/DSTRKT/4htxi6sr- এই লিঙ্কে অনলাইনে টিকিট কাটা যাচ্ছে। টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয় ৩০০ টাকা (ব্লক ১ রাইট-লেফট সাইড)। এরপর টিকিটের দাম যথাক্রমে ৪০০, ৪৯৯, ৬০০, ৭৫০, ১০০০, ২০০০ টাকা। সাম্প্রতিক সময়ে এটাই বড় ম্যাচে সব থেকে বেশি দাম টিকিটের।

লিগ তালিকায় এখন শীর্ষে মোহনবাগান

২৯ নভেম্বরের ডার্বির টিকিট অফলাইনে কাটা যাবে কিনা, সে বিষয়ে এখনও জানা যায়নি। ওই দিন ম্যাচ শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। খানিকটা এগিয়েই ডার্বিতে নামছে মোহনবাগান। লিগ তালিকায় শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। অন্যদিকে ৭ নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল। স্বাভাবিক ভাবেই আত্মবিশ্বাসের নিরিখে অনেকটাই এগিয়ে মোহনবাগান শিবির। পাশাপাশি চোট সমস্যাতেও ভুগছে হাবাসের দল। আনোয়ার, এডমুন্ডকে পাওয়া যাবে না ডার্বিতে। সম্প্রতি চার্চিলকে ঘরের মাঠে হারিয়েছে মোহনবাগান। ডার্বির আগে বাড়তি অক্সিজেন নিঃসন্দেহে। 

 

POST A COMMENT
Advertisement