ISL 2026: ISL-এ এ মরসুমে ক'জন বিদেশি খেলাতে পারবে কোনও দল? জানাল ক্লাব জোট

কতজন বিদেশিকে এবারের আইএসএলে সই করাতে পারবে ক্লাবগুলো। আর কতজনই বা প্রথম একাদশে খেলবে। পাশাপাশি ওসিআই ফুটবলার কি এবারে বাধ্যতামূলক। এই সব প্রশ্নের উত্তর পেয়ে গেল ক্লাবগুলো।

Advertisement
ISL-এ এ মরসুমে ক'জন বিদেশি খেলাতে পারবে কোনও দল? জানাল ক্লাব জোটইন্ডিয়ান সুপার লিগ

কতজন বিদেশিকে এবারের আইএসএলে সই করাতে পারবে ক্লাবগুলো। আর কতজনই বা প্রথম একাদশে খেলবে। পাশাপাশি ওসিআই ফুটবলার কি এবারে বাধ্যতামূলক। এই সব প্রশ্নের উত্তর পেয়ে গেল ক্লাবগুলো।

বুধবার ফেডারেশনের সঙ্গে ক্লাব। জোটের যৌথ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দেওয়া হল, বিদেশির নিয়মে পরিবর্তন হচ্ছে না এই মরশুমে। অর্থাৎ গতবারের মতোই ছয় জনকে সই করিয়ে প্রথম একাদশে চারজনকে খেলাতে পারবে ক্লাবগুলো। পাশাপাশি ওসিআই ফুটবলার বাধ্যতামূলক করা হচ্ছে না। যদি কোনও ক্লাব ওসিআই ফুটবলারর সই করায়, তা হলে সেটা বিদেশিদের কোটায় ধরা হবে।

এদিন সাংবাদিক সম্মেলনে আরও জানানো হল, চার বছর ক্লাব জোট মডেলেই আইএসএল হবে। তবে যদি ক্লাব জোট সরে যেতে চায়, তা হলে সেটা দু'বছর পর পারবে। ঘোষণা অনুযায়ী আইএসএল শুরু হবে ৪ সেপ্টেম্বর। প্রত্যেক ক্লাব এই বছর ১.১ কোটি টাকা করে ব্যয় করবে। এই ১.১ কোটি টাকা দু'টি পর্বে ফেডারেশনকে দেবে তারা। কিছুদিন আগেই ভারতীয় স্ট্রাইকারকে খেলানো বাধ্যতামূলক বলে আলোচনা শুরু হয়েছি। সেটাও এবার বাধ্যতামূলক করা হচ্ছে না। ক্লাব জোট মডেল নিয়ে ফেডারেশন ডেপুটি সেক্রেটারি সত্যানারায়ণ বলেন, 'এই মডেলে আমরা চার বছরের পরিকল্পনা করেছি। এর মধ্যে দু'বছর পরে ক্লাবের চিন্তাভাবনা করবে তারা এই মডেলে চলবে, না কি বেরিয়ে যাবে।' 

পনেরো দিনের মধ্যে ক্লাবগুলোকে জানাতে হবে তারা এবারের লিগে অংশ নেবে কি না। প্রশ্ন উঠেছিল ডায়মন্ডহারবার এফসিকে নিয়েও। রাজ্যে সরকার পরিবর্তনের পর ক্লাবটির বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে এখনও কলকাতা লিগের অনুশীলনও শুরু করতে পারেনি তারা। আইএসএলে ডায়মন্ডহারবার অংশ নিতে পারবে কি না, তা স্পষ্ট নয়। ফেডারেশন অবশ্য এখনও পর্যন্ত তার খেলবে ধরেই এগোচ্ছে।


আইএসএল পরিচালনার জন্য যে কমিটি তৈরি হয়েছে, তাতে ক্লাব জোটের তরফে এফসি গোয়ার সিইও রবি পুত্তর, নর্থ-ইস্ট ইউনাইটেডের সিইও মান্দার তামানে এবং স্পোর্টিং ক্লাবের সিইও ধ্রুব সুদ রয়েছেন। দিল্লিতে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তিনজনই।

Advertisement

POST A COMMENT
Advertisement