FIFPRO Men's World 11 2026: ব্যালন ডি’অর জিতেও FIFPRO-র বর্ষসেরা একাদশে নেই হ্যারি কেন, জায়গা পেলেন মেসি, দলে আর কারা?

২৬ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার হাতে পেয়েছেন হ্যারি কেন। FIFPRO-র মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ইলেভেনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত দলে জায়গা পাওয়ার মতো পর্যাপ্ত ভোট পাননি বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। এক্ষেত্রে ৭৩টি দেশের মোট ১৯,৮০৬ জন পেশাদার ফুটবলার ভোটে অংশ নিয়েছিলেন।

Advertisement
ব্যালন ডি’অর জিতেও FIFPRO-র বর্ষসেরা একাদশে নেই হ্যারি কেন, জায়গা পেলেন মেসি, দলে আর কারা?FIFPRO সেরা একাদশ ২০২৬
হাইলাইটস
  • ২৬ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার হাতে পেয়েছেন হ্যারি কেন
  • FIFPRO-র মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ইলেভেনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন তিনি
  • কিন্তু চূড়ান্ত দলে জায়গা পাওয়ার মতো পর্যাপ্ত ভোট পাননি বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার

চলতি বছর ২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেন। তবে ফিফপ্রো (FIFPRO) পুরুষদের বর্ষসেরা একাদশে জায়গা পেলেন না তিনি। যদিও এই দলে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। সেই সঙ্গে জুড বেলিংহ্যাম, এরলিং হালান্ড, কিলিয়ান এমবাপে এবং লামিনে ইয়ামালের মতো ফুটবলাররাও রয়েছেন লিস্টে।

২৬ অক্টোবর ব্যালন ডি’অর পুরস্কার হাতে পেয়েছেন হ্যারি কেন। FIFPRO-র মর্যাদাপূর্ণ ওয়ার্ল্ড ইলেভেনের সংক্ষিপ্ত তালিকাতেও ছিলেন তিনি। কিন্তু চূড়ান্ত দলে জায়গা পাওয়ার মতো পর্যাপ্ত ভোট পাননি বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। এক্ষেত্রে ৭৩টি দেশের মোট ১৯,৮০৬ জন পেশাদার ফুটবলার ভোটে অংশ নিয়েছিলেন। তাঁদের ভোটের মাধ্যমেই এই লিস্ট তৈরি হয়েছে।

কেনের বায়ার্ন সতীর্থ মাইকেল ওলিসে এবং গত বছরের ব্যালন ডি’অর জয়ী উসমান ডেম্বেলেও চূড়ান্ত দলে জায়গা পাননি। 

অন্যদিকে, তিন বছর পর ফের ওয়ার্ল্ড ইলেভেনে ফিরলেন লিওনেল মেসি। এই নিয়ে ১৮তম বার এই দলে নির্বাচিত হলেন তিনি। 

ওদিকে আবার ইতিহাস গড়েছেন লামিনে ইয়ামালও। প্রথম কিশোর ফুটবলার হিসেবে দ্বিতীয়বার এই দলে জায়গা পেলেন তিনি। ২০২৬ সালের ব্যালন ডি’অর তালিকায় তৃতীয় স্থানে ছিলেন বার্সেলোনা ও স্পেনের এই ফরোয়ার্ড। ব্যালন ডি’অরের লড়াইয়ে কেনের পর দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপেও জায়গা পেয়েছেন অ্যাটাকিং ভাগে। তাঁর সঙ্গে রয়েছেন হালান্ড, মেসি ও ইয়ামাল।

মিডফিল্ডে জুড বেলিংহ্যামের সঙ্গে জায়গা পেয়েছেন বার্সেলোনার রদ্রি এবং প্যারিস সাঁ জাঁ-র ভিতিনহা। ব্যালন ডি’অর তালিকায় চতুর্থ স্থানে ছিলেন রদ্রি। ফরাসি ক্লাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা করে নিয়েছেন ভিতিনহাও।

রক্ষণভাগে বার্সেলোনার পাউ কুবার্সির সঙ্গে রয়েছেন পিএসজির দুই ফুটবলার আশরাফ হাকিমি ও নুনো মেন্দেস। গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আর্সেনাল ও স্পেনের ডেভিড রায়া। তাই ঝটপট লিস্টের দিকে তাকানো যাক।

FIFPRO-র ২০২৬ সালের বর্ষসেরা একাদশে রয়েছেন কারা?

গোলকিপার
ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)

ডিফেন্স
পাউ কুবার্সি (বার্সেলোনা, স্পেন)
আশরাফ হাকিমি (প্যারিস সাঁ জাঁ, মরক্কো)
নুনো মেন্দেস (প্যারিস সাঁ জাঁ, পর্তুগাল)

Advertisement

মিডফিল্ড
জুড বেলিংহ্যাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড)
রদ্রি (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা, স্পেন)
ভিতিনহা (প্যারিস সাঁ জাঁ, পর্তুগাল)

অ্যাটাকিং
এরলিং হালান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স)
লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা)
লামিনে ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

 

POST A COMMENT
Advertisement