Gothia Cup 2026: ফুটবলে ব্রাজিলকে হারাল ভারত! হেলসেঙ্কির পর গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা

ব্রাজিলের দলকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে গোথিয়া কাপের ফাইনাল জিতল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি।  অনূর্ধ্ব-১২ বিভাগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল চণ্ডীগড়ের এই ফুটবল অ্যাকাডেমি। ফাইনালে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখল ভারতের খুদে ফুটবলাররা। কয়েকদিন আগেই ফিনল্যান্ডে হেলসিঙ্কি কাপ জিতেছিল তারা। ফলে এক ইউরোপ সফরেই দুটি আন্তর্জাতিক ট্রফি জিতে নজির গড়ল মিনার্ভা।

Advertisement
ফুটবলে ব্রাজিলকে হারাল ভারত! হেলসেঙ্কির পর গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা মিনার্ভা অ্যাকাডেমি

ব্রাজিলের দলকে হারিয়ে ২-১ গোলে হারিয়ে গোথিয়া কাপের ফাইনাল জিতল ভারতের মিনার্ভা অ্যাকাডেমি।  অনূর্ধ্ব-১২ বিভাগে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হল চণ্ডীগড়ের এই ফুটবল অ্যাকাডেমি। ফাইনালে ব্রাজিলের শক্তিশালী আরএস স্পোর্টস ইয়েলোকে ২-১ গোলে হারিয়ে শিরোপা নিজেদের দখলে রাখল ভারতের খুদে ফুটবলাররা। কয়েকদিন আগেই ফিনল্যান্ডে হেলসিঙ্কি কাপ জিতেছিল তারা। ফলে এক ইউরোপ সফরেই দুটি আন্তর্জাতিক ট্রফি জিতে নজির গড়ল মিনার্ভা।

ব্রাজিলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচটি ছিল পরতে পরতে রোমাঞ্চে ভরা। ম্যাচের শুরুতেই কিপগেন থাংসাংলার গোলে এগিয়ে যায় মিনার্ভা। তবে লড়াকু ব্রাজিলিয়ান দলটিও দমে যায়নি, পাল্টা গোল করে তারা ম্যাচে সমতা ফেরায়। খেলার যখন ১-১ সমতা, ঠিক তখনই মিনার্ভার মেখামখ্রাও নংরেম একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে ভারতকে আবার এগিয়ে দেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত রক্ষণভাগ নিটোল রেখে ব্রাজিলের সমস্ত আক্রমণ রুখে দেয় ভারতীয় খুদেরা। রেফারির শেষ বাঁশি বাজতেই ইতিহাস ছুঁয়ে ফেলে মিনার্ভা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ট্রফি ধরে রাখার যে মানসিক চাপ ছিল, মাঠে তার বিন্দুমাত্র প্রভাব পড়তে দেয়নি এই একঝাঁক কিশোর।

শুধু ফাইনাল নয়, গোটা টুর্নামেন্ট জুড়ে মিনার্ভার ফুটবলাররা যেভাবে বিপক্ষ দলগুলোকে খড়কুটোর মতো উড়িয়ে দিয়েছে, তা এককথায় অবিশ্বাস্য। গ্রুপ পর্বে ইংল্যান্ডের প্রিপ স্কুলস পুমাস ব্লুকে ১২-০, নরওয়ের লিলিস্ত্রমকে ১৩-১ এবং সুইডেনের সুরতে আইএস এফকে-কে ১৬-০ গোলে হারিয়ে নকআউটে ওঠে তারা। সেখানেও তাদের গোলবন্যা থামেনি। কেনিয়ার লিগ্যাসি অ্যাকাডেমিকে ৬-২, ফ্রান্সের ওএফসি কুরোনসকে ১৭-১ এবং কোয়ার্টার ফাইনালে বলিভিয়ার কাঞ্চেরিটোস এফসি-কে ৮-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছায় মিনার্ভা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ইউক্রেনের এফসি লোকোমোটিভ কিইভের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল তাদের। কিন্তু চরম উত্তেজনার সেই সেমিফাইনালে নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে ৩-২ গোলে ম্যাচ জিতে ফাইনালে টিকিট পাকা করে ভারতের প্রতিনিধিরা।

গত কয়েক বছরে ইউরোপের যুব ফুটবলে নিয়মিত সাফল্য পেয়েছে মিনার্ভা অ্যাকাডেমি (Minerva Academy)। নরওয়ে কাপ, ডানা কাপ, হেলসিঙ্কি কাপের পর এবার আবারও গোথিয়া কাপ জিতে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ধারাবাহিকতা প্রমাণ করল তারা।

Advertisement

POST A COMMENT
Advertisement