মেক্সিকোর এক সুন্দরী সমর্থকের স্বপ্নভঙ্গের যন্ত্রণার মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে। FIFA World Cup 2026: ফুটবল শুধু খেলা নয়। এটি আসলে এক তীব্র আবেগের সুনামি। আরও একবার তা প্রমাণিত হল(নিচে ভিডিও)। রাউন্ড অব সিক্সটিনের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সহ-আয়োজক মেক্সিকো। মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়ামে সেই মরণপণ লড়াইয়ের সাক্ষী থেকেছেন লক্ষ-লক্ষ মানুষ। কিন্তু ম্যাচ শেষ হতেই আরও একটি দৃশ্য ঝড় তুলেছে ফুটবলপ্রেমীদের মনে। তবে তা স্টেডিয়ামের গ্যালারিতে নয়। একটি স্পোর্টস বারে। যেখানে মেক্সিকোর এক সুন্দরী সমর্থকের স্বপ্নভঙ্গের যন্ত্রণার মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছে।
হিউস্টনের বাসিন্দা অলিভিয়া পেশায় কনটেন্ট ক্রিয়েটর। তবে এই বিশ্বকাপে তিনি মেক্সিকো শিবিরের সবচেয়ে বড় ফ্যান হিসেবে বেশ ভাইরাল হয়েছেন। স্টাইলিশ লুক এবং মেক্সিকোর প্রতিটি গোলের পর তাঁর 'মেক্সিক্কোওওও!' বলে উল্লাস নেটিজেনদের মন জয় করেছিল। অনেকেই তাঁকে ভালোবেসে মেক্সিকো দলের 'লাকি চার্ম' বা 'সেলিব্রেশন কুইন' বলেও ডাকতে শুরু করেছিলেন। কিন্তু নক-আউটের মহাযুদ্ধে শেষরক্ষা হলো না। অলিভিয়ার রিঅ্যাকশনের ২টি ভিডিও দেওয়া হল। দেখুন।
দেখুন ভিডিও:
৯৮ সেকেন্ডে ওলটপালট অলিভিয়ার দুনিয়া
ম্যাচের শুরু থেকেই স্পোর্টস বারে বসে দলের জয় উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন অলিভিয়া। কিন্তু জুড বেলিংহ্যামের ম্যাজিক মাত্র ৯৮ সেকেন্ডের ব্যবধানে তাঁর সমস্ত আশা ধূলিসাৎ করে দেয়।
ইংল্যান্ডের তারকা মিডফিল্ডারের পা থেকে পর পর দুটি গোল আসতেই অলিভিয়ার মুখের চওড়া হাসি নিমেষে উধাও হয়ে যায়। প্রথমে একরাশ বিস্ময়, তার পর মাথায় হাত দিয়ে চরম হতাশার সেই অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়ে।
মেক্সিকো শেষ পর্যন্ত লড়াই চালিয়ে দু'টি গোল শোধ করলেও হ্যারি কেনের পেনাল্টি এবং থ্রি-লাইন্সদের জমাট রক্ষণ মেক্সিকোর কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন চিরতরে ভেঙে দেয়।
কান্নায় ভেঙে পড়লেন
ম্যাচ শেষ হতেই বাঁধভাঙা কান্নায় ভেঙে পড়েন মেক্সিকান সুন্দরী। পরে আরেকটি পোস্টে দেখা যায়, হারের দুঃখ সহ্য করতে না পেরে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন তিনি। প্রিয় দলের ছিটকে যাওয়ার শোকে তাঁকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেও দেখা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হওয়া মাত্রই লক্ষ লক্ষ ফুটবল অনুরাগী তাঁর সঙ্গে বেশ রিলেট করতে পারছেন। অনেকেরই বক্তব্য, ফুটবল শুধু একটা খেলা নয়, এটি কোটি-কোটি মানুষের হৃদস্পন্দন। অলিভিয়ার এই চোখের জলই তার সবচেয়ে বড় প্রমাণ। মেক্সিকো বিশ্বকাপ থেকে বিদায় নিলেও, অলিভিয়ার এই আবেগঘন রিঅ্যাকশন ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা ভাইরাল মুহূর্ত হিসেবে থেকে গেল।