FIFA World Cup 2026: এবারের বিশ্বকাপে 'ভয়ঙ্কর' রোনাল্ডোর দল, আর কারা ফেভারিট? জানালেন মেসি

১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026)। গতবারে প্রথম ম্যাচ হেরেও দারুণভাবে ফেরত এসেছিল আর্জেন্টিনা (Argentina)। কাপ জেতার ক্ষেত্রে, সৌদি আরবের বিরুদ্ধে সেই হার বদলে দিয়েছিল গোটা দলকে। এবার কী হবে? কোন কোন দল এবারের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ফেভারিট? এই প্রশ্নের উত্তর দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকেও ভয়ঙ্কর বলে জানিয়ে দিলেন তিনি।

Advertisement
এবারের বিশ্বকাপে 'ভয়ঙ্কর' রোনাল্ডোর দল, আর কারা ফেভারিট? জানালেন মেসি ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ মন্তব্যের পাল্টা জবাব দিলেন লিওনেল মেসি

১২ জুন থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ (FIFA World Cup 2026)। গতবারে প্রথম ম্যাচ হেরেও দারুণভাবে ফেরত এসেছিল আর্জেন্টিনা (Argentina)। কাপ জেতার ক্ষেত্রে, সৌদি আরবের বিরুদ্ধে সেই হার বদলে দিয়েছিল গোটা দলকে। এবার কী হবে? কোন কোন দল এবারের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে ফেভারিট? এই প্রশ্নের উত্তর দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ছাড়াও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগালকেও ভয়ঙ্কর বলে জানিয়ে দিলেন তিনি।  

মেসির তালিকায় কারা ফেভারিট?
নিজের দেশের পাশাপাশি মেসি মনে করেন এবারের বিশ্বকাপ জেতার ক্ষেত্রে এগিয়ে রয়েছে গতবারের রানার্স ফ্রান্স ও স্পেন। প্রশ্নের উত্তর দিতে গিয়ে আর্জেন্টিনার মেগাস্টার বলেন, 'ম্যাচ ফিটনেসের অভাবের কারণে অনেক ফুটবলারই চোটে ভুগছেন। কিন্তু সত্যি এটাই যে, যখন স্কোয়াডের সব ফুটবলার একত্রিত হয় এবং জেতার জন্য মরিয়া হয়ে ওঠে, তখন দল নিশ্চিত ভাবেই জয় পায়। সেই খিদেটা সবসময়ই থাকে টিমের মধ্যে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী ফ্রান্স দারুণ ছন্দে আছে। ওদের দলে উচ্চমানের একাধিক ফুটবলার রয়েছেন।’ শুধু ফ্রান্স নয়, স্পেনকেও এই দৌড়ে এগিয়ে রাখলেন তিনি। এ ছাড়া ব্রাজিলও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে বলে মনে করেন মেসি। 

রোনাল্ডোদেরও সুযোগ আছে
মেসির পাশাপাশি এটাই হয়ত শেষ বিশ্বকাপ হতে চলেছে পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। পর্তুগাল দলকে ভয়ানক বলে মনে করেন মেসি। বললেন পর্তুগাল খুবই টক্কর দেওয়ার মতো দল। এ ছাড়া ইউরোপের দুই বড় দল জার্মানি ও ইংল্যান্ডকেও ‘বিপজ্জনক’ বললেন মেসি। 

পাশাপাশি চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকেও হিসেবের বাইরে রাখতে নারাজ মেসি। সুকৌশলে তিনি ব্রাজিলকেই চাপ দিতে চেয়েছেন মেসি। তাঁর মতে, স্পেন বা ব্রাজিলের মতো দেশকে কখনই অগ্রাহ্য করা যায় না। বরং এই দুই দল বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনার থেকে ভাল জায়গায় আছে বলেও মনে করেন তিনি। আসলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বিপক্ষ শিবিরকে চাপ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।  

Advertisement

POST A COMMENT
Advertisement