World Cup 2026: ফাইনালের আগে প্র্যাকটিস নিয়ে ক্ষোভ, কী বলছেন মেসিদের কোচ?

বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালের আগে প্র্যাকটিসের সময় নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনা (Argentina) দল। স্পেনের (Spain) বিপক্ষে রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে চলা ফাইনাল ম্যাচে দুই দিন আগে সংবাদিক সম্মেলনে দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) জানান, ফিফার নির্ধারিত সূচির কারণে দলকে এমন সময় অনুশীলন করতে হয়েছে, যা তাদের পরিকল্পনায় ছিল না।

Advertisement
ফাইনালের আগে প্র্যাকটিস নিয়ে ক্ষোভ, কী বলছেন মেসিদের কোচ? আর্জেন্টিনা দল ও লিওনেল স্কালোনি

বিশ্বকাপ (FIFA World Cup 2026) ফাইনালের আগে প্র্যাকটিসের সময় নিয়ে ক্ষুব্ধ আর্জেন্টিনা (Argentina) দল। স্পেনের (Spain) বিপক্ষে রবিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে চলা ফাইনাল ম্যাচে দুই দিন আগে সংবাদিক সম্মেলনে দলের কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni) জানান, ফিফার নির্ধারিত সূচির কারণে দলকে এমন সময় অনুশীলন করতে হয়েছে, যা তাদের পরিকল্পনায় ছিল না।

কেন ক্ষোভ স্কালোনির?
সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর আটলান্টা থেকে বৃহস্পতিবার রাতে নিউ জার্সিতে পৌঁছায় আর্জেন্টিনা দল। এরপর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত অনুশীলনের সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্কালোনি। শুরুর একাদশে পরিবর্তন আনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গত রাতে প্রায় ১১টার দিকে এখানে পৌঁছেছি। আজ আমাদের এমন সময় অনুশীলন করতে বাধ্য করা হয়েছে, যা আমরা চাইনি। সংবাদিক সম্মেলনসহ অন্যান্য আনুষ্ঠানিকতার কারণে খুব দ্রুত এবং অস্বাভাবিকভাবে অনুশীলন শেষ করতে হয়েছে। ফলে মাঠে পরিকল্পনা নিয়ে কাজ করার সুযোগই প্রায় পাইনি।’

গরমের মধ্যে অনুশীলন করছে আর্জেন্টিনা 
স্কালোনির আপত্তির মূল কারণ ছিল তীব্র গরমের মধ্যে বিকেল সাড়ে ৩টায় অনুশীলন করতে হওয়া। আমেরিকায় এ সময়ের আবহাওয়া বেশ গরম থাকায় খেলোয়াড়দের জন্য তা বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এর সঙ্গে নকআউট পর্বে টানা কঠিন ম্যাচ খেলার ধকলও যোগ হয়েছে, যা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন আর্জেন্টাইন কোচ।

স্পেন নিয়ে স্কালোনি কী বললেন?
আর্জেন্টিনার কোচ বলেন, ‘এখন আমাদের মূল লক্ষ্য খেলোয়াড়দের বিশ্রাম নিশ্চিত করা। এরপর দেখব তারা কী অবস্থায় আছে। কয়েকজন ফুটবলার এখনও শতভাগ ফিট নয়, তাই তাদের অবস্থা পর্যবেক্ষণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে প্রতিপক্ষ স্পেনকে সমীহ করলেও নিজের দলের সামর্থ্যের ওপর আস্থা রাখছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা সব সময় নিজেদের খেলায় মনোযোগ দিই। একই সঙ্গে প্রতিপক্ষের শক্তির দিকগুলোও বিবেচনায় রাখি।’

Advertisement

POST A COMMENT
Advertisement