
সমস্যায় ব্রাজিল দলব্রাজিল (Brazil Football Team) দলের সমস্যা যেন কাটছেই না। এমনিতেই নেইমার জুনিয়রের (Neymar Jr) খেলা নিয়ে অনিশ্চয়তা, আর তার মধ্যেই আরও এক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপ (FIFA World Cup 2026) থেকে। ব্রাজিলিয়ান রাইট ব্যাক ওয়েসলি (Wesley) চোট পান মিশরের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচে। তাঁর জায়গায় শেষ মুহূর্তে দলে আসছেন এডেরসন (Ederson)। আটালান্টার এই মিডফিল্ডারকে দলে না রাখা নিয়ে বিতর্ক আগে থেকই ছিল।
দুই ফুটবলারের পজিশন আলাদা হলেও কেন দলে এডেরসন?
দুই ফুটবলারের পজিশন একেবারে আলাদা। এডেরসন মূলত খেলেন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে। সেখানে ওয়েলেসলি একজন রাইটব্যাক। অর্থাৎ এই বদল দেখে স্পষ্ট যে, ব্রাজিল ওয়েলেসলির বিকল্প হিসেবে রাইটব্যাককে চায়নি। আর সেই কারণেই এডেরসনের অন্তর্ভুক্তি। আটলান্টার এই মিডফিল্ডার, প্রয়োজন হলে তিনি কিছুটা নিচে নেমে সেন্টার-ব্যাকদের কাছাকাছি খেলতে পারেন ঠিকই, কিন্তু ডান প্রান্তে খেলার অভিজ্ঞতা তাঁর খুবই সীমিত। ফলে এই সিদ্ধান্তে স্পষ্ট হয়েছে যে আনসেলোত্তি সরাসরি রাইট-ব্যাকের বদলি খুঁজতে চাননি।

তা হলে ওয়েলেসলির জায়গায় কে খেলবেন?
ব্রাজিল দলে ওয়েলেসলির জায়গায় খেলার মতো ফুটবলার একমাত্র ডানিলো। তিনি রাইটব্যাক। ফলে বিশ্বকাপের আগে ব্রাজিল দলের গভীরতা অনেকটাই কমবে বলে আশঙ্কা সমর্থকদের। তবে এডেরসনের অন্তর্ভুক্তি একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে। তা হল, আনসালোত্তি আসলে মিডফিল্ডে লোক বাড়াতে চাইছেন। বল দখল, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং দ্রুত ট্রানজিশনে এডারসনের দক্ষতা তাঁকে আধুনিক ফুটবলের অন্যতম কার্যকর মিডফিল্ডারে পরিণত করেছে।
ব্রাজিলের মাঝমাঠে আর কারা আছেন?
ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা এবং এডারসনের মতো মিডফিল্ডারদের নিয়ে আনসেলোত্তি এমন একটি ব্রাজিল গড়ে তুলতে চাইছেন, যারা মাঝমাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে। এর ফলে ভিনিসিয়াস জুনিয়র এবং রাফিনিয়ার মতো আক্রমণভাগের ফুটবলাররা আরও বেশি স্বাধীনতা পাবেন এবং বিপক্ষ রক্ষণে সরাসরি আঘাত হানতে পারবেন। পাশাপাশি, নেইমার পুরোপুরিভাবে দলে ফিরে এলে তিনিও আক্রমণের ঝড় তুলতে পারবেন। ওয়েসলির অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রাজিলের জন্য ধাক্কা। কিন্তু, এডারসনের অন্তর্ভুক্তি স্পষ্ট করে দিচ্ছে যে আনসেলোত্তির ব্রাজিল এবার ফুল-ব্যাক নির্ভরতার বদলে মাঝমাঠের আধিপত্যকেই বিশ্বকাপ জয়ের প্রধান অস্ত্র হিসেবে বেছে নিতে চাইছে।