বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্রাজিল, নেইমার কি জায়গা পেলেন?

আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ব্রাজিল। আর সেই সঙ্গেই দীর্ঘদিনের জল্পনারও অবসান হল। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র। তাঁর চোটের জন্য দলে জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে নিজের জায়গা ফিরে পেলেন এই তারকা ফুটবলার।

Advertisement
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্রাজিল, নেইমার কি জায়গা পেলেন?বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ব্রাজিল
হাইলাইটস
  • আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ব্রাজিল।
  • সেই সঙ্গেই দীর্ঘদিনের জল্পনারও অবসান হল।
  • চোটের জন্য দলে জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল নেইমারের জন্য।

আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল ব্রাজিল। আর সেই সঙ্গেই দীর্ঘদিনের জল্পনারও অবসান হল। কারণ, পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল দলে জায়গা পেলেন নেইমার জুনিয়র। তাঁর চোটের জন্য দলে জায়গা পাওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে ঘরোয়া লিগে দারুণ পারফর্ম করে নিজের জায়গা ফিরে পেলেন এই তারকা ফুটবলার।

২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার, ১৯ মে ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহাসিক মিউজিয়াম অব টুমরো-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেলেসাওদের এই স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন দলের প্রধান কোচ কার্লো আনসালোত্তি।

২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়ার পর আর হলুদ জার্সি গায়ে চাপাতে পারেননি নেইমার। তাই আসন্ন বিশ্বকাপে নেইমার দলে জায়গা পাবেন কিনা না নিয়েও অনিশ্চয়তা ছিল ভীষণ। তবে নেইমারের দলে ফেরা যে তার নিজের হাতেই ছিল এ কথা কার্লো আনচেলত্তি বারবার বলেছেন। 

আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছিলেন, পুরোপুরি ফিট ও ভালো ছন্দে থাকলেই কেবল বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার বিবেচনায় আসবেন নেইমার। বারবার উপেক্ষিত হওয়ার পর অবশেষে কোচের মন জয় করতে পারলেন জনপ্রিয় এই তারকা ফুটবলার। তবে দলে জায়গা না পাওয়া বড় চমকগুলোর মধ্যে অন্যতম হলেন রদ্রিগো। শেষ পর্যন্ত দলে থাকার আলোচনায় ছিলেন থিয়াগো সিলভার মতো অভিজ্ঞ মুখও।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হল, রিয়াল মাদ্রিদ থেকে লোনে গিয়ে অলিম্পিক লিও-তে গিয়ে দুর্দান্ত খেলা এনদ্রিক ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা কাসেমিরোর দলে থাকা।

এবারের বিশ্বকাপে সি গ্রুপে থাকা ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, পানামা ও স্কটল্যান্ড। ​তারা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। পরের দুই ম্যাচ হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াডে যারা রয়েছেন-

গোলরক্ষক: আলিসন বেকার, এডারসন মোয়ারেস, ওয়েভারটন

Advertisement

ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গাব্রিয়েল, ইবানিয়েজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস, ওয়েসলি

মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, দানিলো, ফাবিনিয়ো, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্টি‌নেল্লি, ইগর থিয়াগো, লুইজ এনরিকে, মাতিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।


 

POST A COMMENT
Advertisement