পাপারাজ্জিদের কেন সতর্ক করলেন ১৫ বছরের সূর্যবংশী?বৈভব সূর্যবংশী যে শুধু নিজের মারকাটারি ইনিংসের জন্য আলোচনার শিরোনামে থাকেন, এমনটা কিন্তু মোটেই নয়। প্রায়ই কিশোর সুলভ স্বভাব ও স্পষ্টভাষী হিসেবে কথা বলে ফেলায় তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এবারও ঘটল তেমনই কাণ্ড। নিউ দিল্লি বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখে ছবি তোলার জন্য পোজ দেয় বৈভব। কিন্তু সেই মুহূর্তেই পাপারাজ্জিদের এমন একটা কথা বলে ফেললেন তারকা কিশোর, যা ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে।
১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী রিল বানাতে ব্যস্ত পাপারাজ্জিদের সতর্ক করে বলেছে, "রিল বানাতে গিয়ে আপনারা বিপদে পড়ে যাবেন।" তার এই কমেন্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ঘুরছে রিলের আকারেই। আসলে ভিডিও তোলার সময় পাপারাজ্জিদের হুড়োহুড়ি না করে সতর্ক থাকার পরামর্শই দিয়েছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার।
কেন নিউ দিল্লি এয়ারপোর্টে বৈভব?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে এবং একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ভারতীয় টিমের সঙ্গে দিল্লিতে এসে পৌঁছান বৈভব সূর্যবংশী। বিমানবন্দরে তাঁকে দেখেই ফটো ও ভিডিও তুলতে ঝাঁপিয়ে পড়েন পাপারাজ্জিরা।
উল্লেখ্য, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ২০২৬ এশিয়ান গেমসের ভারতীয় দলের ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করেন। খেলোয়াড়দের কৃতিত্বের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।