MI-এর বিপক্ষে বিরাটের গোড়ালিতে চোট, LSG-এর বিরুদ্ধে আজ খেলবেন?

আজ IPL-এর মঞ্চে মুখোমুখি হচ্ছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থদের বিরুদ্ধে এই ম্যাচে বিরাট কোহলি আদৌ খেলবেন কিনা, সেদিকে নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই চার ম্যাচের তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে ৩য় স্থানে রয়েছে RCB।

Advertisement
MI-এর বিপক্ষে বিরাটের গোড়ালিতে চোট, LSG-এর বিরুদ্ধে আজ খেলবেন? LSG-এর বিরুদ্ধে আজ বিরাট খেলবেন?
হাইলাইটস
  • IPL-এর মঞ্চে মুখোমুখি হচ্ছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস।
  • এই ম্যাচে বিরাট কোহলি আদৌ খেলবেন কি?
  • কিছুটা স্বস্তি পেতে পারেন কোহলি ফ্যানেরা।

আজ IPL-এর মঞ্চে মুখোমুখি হচ্ছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস। ঋষভ পন্থদের বিরুদ্ধে এই ম্যাচে বিরাট কোহলি আদৌ খেলবেন কিনা, সেদিকে নজর রয়েছে ক্রিকেট প্রেমীদের। ইতিমধ্যেই চার ম্যাচের তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে ৩য় স্থানে রয়েছে RCB। অন্যদিকে LSG রয়েছে সাত নম্বরে। ফলে আজ অনেকটা এগিয়ে থেকে মাঠে নামবেন রজত পাতিদারেরা। কিন্তু বিরাট কি আদৌ খেলবেন?

আজ বুধবার চিন্নাস্বামীতে মাঠে নামবে বিরাট। তার আগে কিছুটা স্বস্তি পেতে পারেন কোহলি ফ্যানেরা।  কারণ, ম্যাচের আগে ট্রেনিং সেশনে অনুশীলন করেছেন কোহলি। তাঁকে সতীর্থদের সঙ্গে কথা বলতে ও হালকা মেজাজে সময় কাটাতেও দেখা গিয়েছে। তবে একমাত্র উদ্বেগের বিষয়, পুরো সময়টাই কোহলির বাঁ হাঁটুতে বাধা ছিল মোটা স্ট্র্যাপড। 

LSG-র তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিও-তে দেখা গিয়েছে,  কোহলি বাম হাঁটুতে ব্যান্ডেজ বেঁধেই নিউজিল্যান্ডের তারকা কেন উইলিয়ামসনের সঙ্গে দেখা করেন। বর্তমানে এলএসজি-র সাপোর্ট স্টাফের অংশ উইলিয়ামসনকে শুভেচ্ছাও জানান বিরাট। ফলে বিরাট এদিন যে খেলবেন, তা প্রায় নিশ্চিত বলা চলে।

কবে কীভাবে চোট পেলেন বিরাট?

১২ এপ্রিল কোহলি হাফ-সেঞ্চুরি করলেও আগের ইনিংসের আগ্রাসী বিরাটকে MI-এর ম্যাচে মিস করেছেন দর্শকেরা। চলতি সিজনের শুরু থেকেই মারকুটে বিরাটকে দেখতে অভ্যস্ত রয়েছেন বিরাটপ্রেমীরা। কিন্তু ওই দিন আগ্রাসী ছন্দ থেকে বাইরে ৩৮ বলে ৫০ রান করেন কোহলি। যেখানে স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.৫৮। কিন্তু গত তিনটি ইনিংসেই কোহলির স্ট্রাইক রেট ১৫০-র বেশি ছিল। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা যেন ফিকে লেগেছে কিং কোহলিকে। আসলে ওই দিনই বিরাটের গোড়ালিতে চোট লাগে। আর সেই কারণেই তিনি মাঠে নামেননি। 

 

POST A COMMENT
Advertisement