GT vs RR, IPL 2026 Qualifier 2 Live: এবার আউট শনকা, ফের উইকেট এনে দিলেন হোল্ডার

শুরুটা ভাল না হলেও, বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজার জুটি বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। শুক্রবার আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার ২-এ মুখোমুখি রাজস্থান রয়‍্যালস এবং গুজরাত টাইটান্স। রিয়ান পরাগ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজস্থান ব্যাটিং করছে।

Advertisement
GT vs RR LIVE: এবার আউট শনকা, ফের উইকেট এনে দিলেন হোল্ডার

শুরুটা ভাল না হলেও, বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজার জুটি বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজস্থান রয়্যালসকে। শুক্রবার আইপিএল ২০২৬-এর কোয়ালিফায়ার ২-এ মুখোমুখি রাজস্থান রয়‍্যালস এবং গুজরাত টাইটান্স। রিয়ান পরাগ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজস্থান ব্যাটিং করছে।

এই ম্যাচের বিজয়ী দল আগামী ৩১ শে মে আহমেদাবাদে রয়‍্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আইপিএল ২০২৬ ফাইনাল খেলবে। ফলে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। 

রাজস্থানের ইনিংস
এই ম্যাচে রাজস্থান রয়‍্যালসের শুরুটা ভালো হয়নি। মহম্মদ সিরাজের প্রথম ওভারের চতুর্থ বলেই যশস্বী জয়সওয়াল (১) আউট হন। এরপর ধ্রুব জুরেলও (৭) তেমন একটা ঘুরে দাঁড়াতে পারেননি, কাগিসো রাবাদার বলে শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর মাঠে নেমে রবীন্দ্র জাদেজা প্রথম বলেই একটি চার মারেন। মহম্মদ সিরাজের করা ইনিংসের তৃতীয় ওভারে বৈভব ২০ রান করেন।
দুই দলের প্লেয়িং ইলেভেনে কতটা পরিবর্তন আনা হয়েছে?
আইপিএল ২০২৬ কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়‍্যালসের অধিনায়ক রিয়ান পরাগ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। পরাগ বলেছেন যে ইনিংসের শেষের দিকে উইকেট মন্থর হয়ে যায় এবং তার দলের একটি শক্তিশালী বোলিং আক্রমণ রয়েছে। গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমান গিলও বলেছেন যে তিনি প্রথমে ব্যাট করতে চান। গুজরাত তাদের প্লেয়িং ইলেভেনে সাই কিশোরকে অন্তর্ভুক্ত করেছে।
 

রাজস্থান রয়‍্যালস প্লেয়িং ইলেভেন: যশস্বী জয়সও য়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুয়েল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), ডোনোভান ফেরেরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নন্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, যশরাজ পুঞ্জা
গুজরাত টাইটান্স প্লেয়িং ইলেভেন: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রশিদ খান, সাই কিশোর, কাগিসো রাবাদা, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ।

POST A COMMENT
Advertisement