India vs New Zealand T20 Match: অভিষেকের অবিশ্বাস্য সেঞ্চুরি, বৈভবও দুর্ধর্ষ, ভারত কতগুলি বিশ্বরেকর্ড আজ ভাঙল?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়লেন ভারতের ওপেনার অভিষেক শর্মা ও তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ২.২ ওভার বা ১৪ বলেই দলের ৫০ রান পূর্ণ করে T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলগত অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়ল ভারত।

Advertisement
অভিষেকের অবিশ্বাস্য সেঞ্চুরি, বৈভবও দুর্ধর্ষ, ভারত কতগুলি বিশ্বরেকর্ড আজ ভাঙল?বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা - বিসিসিআই ছবি
হাইলাইটস
  • অভিষেক শর্মার মাত্র ৩৮ বলে ১১৩ রান
  • T20 ক্রিকেটে দ্রুততম ১০০ রান
  • ইনিংসের প্রথম বলেই সবচেয়ে বেশি ছক্কা

নিউজিল্যান্ডে মধুর প্রতিশোধ নিল ভারত। ভারতে এসে হোয়াইটওয়াশ করে সিরিজ হারিয়েছিল। ভারত নিউজিল্যান্ডের মাটিতে দাঁড়িয়ে বিধ্বংসী ব্যাটিংয়ে T20 সিরিজ জিতে নিল। ৫ ম্যাচের T20 সিরিজের ৩ ম্যাচে জিতে সিরিজ ভারতের পকেটে। এ বার আরও দুটি ম্যাচ রয়েছে। সেই দুটিতেও যদি ভারত জিতে যায়, তা হলে একেবারে হোয়াইটওয়াশ। আজ অর্থাত্‍ মঙ্গলবার ওয়েলিংটনে যা ঘটল, তা ভারতের ক্রিকেটের একটি অবিশ্বাস্য দিন। অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর একের পর এক রেকর্ড। মুগ্ধ হয়ে দেখল গোটা বিশ্ব।

অভিষেক শর্মার মাত্র ৩৮ বলে ১১৩ রান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে নজর কাড়লেন ভারতের ওপেনার অভিষেক শর্মা ও তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। মাত্র ২.২ ওভার বা ১৪ বলেই দলের ৫০ রান পূর্ণ করে T20 আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম দলগত অর্ধশতরানের বিশ্বরেকর্ড গড়ল ভারত। এদিন অভিষেক শর্মা মাত্র ৩৮ বলে ১১৩ রান করলেন। অন্যদিকে বৈভব ১৯ বলে ৪৫ রানের দূর্ধর্ষ ইনিংস খেললেন। প্রথম ৬ ওভারের পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে ১১৮ রান তুলে T20 ক্রিকেটে নতুন রেকর্ডও। শুরু থেকেই ভারতীয় ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিংয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ডের বোলিং বিভাগ।

ভারত এর আগেও দিল্লিতে আফগানিস্তানের বিরুদ্ধে পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে ১০০ রান করেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে বুলগেরিয়ার সোফিয়া মাঠে সার্বিয়ার বিরুদ্ধে রোমানিয়া ৫.৪ ওভারে ১১৬ রান তুলেছিল। এডিনবরায় স্কটল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করেছিল ১১৩ রান, যদিও সেই ইনিংসে একটি উইকেট পড়েছিল।

T20 ক্রিকেটে দ্রুততম ১০০ রান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে ভারতীয় ব্যাটারদের বিধ্বংসী ব্যাটিং নিয়ে একাধিক রেকর্ডের দাবি উঠেছে। মাত্র পাঁচ ওভারেই ১০০ রান পূর্ণ করে নতুন নজির গড়েছে ভারত। দ্রুততম দলগত শতরানের তালিকায় রোমানিয়া ৫.২ ওভারে এবং দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ৫.৩ ওভারে ১০০ রান পূর্ণ করার নজির গড়েছে।

Advertisement

T20 ক্রিকেটে দ্রুততম অর্ধশতরান

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড এখনও যুবরাজ সিংয়ের দখলে। ২০০৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক শর্মা ১৪ বলে এবং শিবম দুবে ১৫ বলে অর্ধশতরান করলেন। তাঁদের আক্রমণাত্মক ব্যাটিং ভারতীয় ইনিংসের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

ইনিংসের প্রথম বলেই সবচেয়ে বেশি ছক্কা

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ইনিংসের প্রথম বলেই ছক্কা মারার ক্ষেত্রেও অভিষেক শর্মার নাম উঠে এসেছে।  তিনি এখনও পর্যন্ত আটবার ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরেছেন। এই তালিকায় আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারি ছয়টি এবং ভারতের সূর্যকুমার যাদব পাঁচটি ছক্কা মেরেছেন।
 

POST A COMMENT
Advertisement