Abhishek Sharma: 'প্রথম বল থেকেই ধুতে হবে...', সূর্যবংশী মাঠে নেমে কী বলেছিল? খোলসা করলেন অভিষেক

India vs new Zealand: ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ইনিংসে তৃতীয় T20 ম্যাচে সহজ জয় পেয়েছে ভারত। কিন্তু এই ম্য়াচ খেলার আগে ঠিক কী জানিয়েছিলেন বৈভব?

Advertisement
'প্রথম বল থেকেই ধুতে হবে...', সূর্যবংশী মাঠে নেমে কী বলেছিল? খোলসা করলেন অভিষেকসূর্যবংশী মাঠে নেমে কী বলেছিল? খোলসা করলেন অভিষেক
হাইলাইটস
  • ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় T20 ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত জয় পেয়েছে।
  • অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী বিস্ফোরক ব্যাটিং করে মেন ইন ব্লু-কে একপেশে জয় এনে দিয়েছে।
  • সাক্ষাৎকারে বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের পেছনের রহস্য উন্মোচন করলেন অভিষেক ও বৈভব।

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় T20 ম্যাচে ভারতীয় দল দুর্দান্ত জয় পেয়েছে। দুই তরুণ তুর্কি ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী বিস্ফোরক ব্যাটিং করে মেন ইন ব্লু-কে একপেশে জয় এনে দিয়েছে। টিম ইন্ডিয়ার এই বিধ্বংসী জয়ের পরেই সামনে এসেছে মজাদার তথ্য। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে বৈভবের বিস্ফোরক ব্যাটিংয়ের পেছনের রহস্য উন্মোচন করলেন অভিষেক ও বৈভব।

ম্যাচের ঠিক একদিন আগে বৈভব তাঁকে কী বলেছিলেন, সে সম্পর্কে অভিষেক শর্মা একটি দারুণ তথ্য শেয়ার করেছেন। অভিষেকে জানিয়েছে, বৈভব ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার বিখ্যাত ডায়লগ নকল করে তাঁকে বলেছিল, 'ভাই, আমি আমার মতো করেই খেলব!' অর্থাৎ ম্য়াচের আগেই এদিন কী হতে চলেছে, তা স্পষ্ট করে দিয়েছিলেন বৈভব সূর্যবংশী। ম্যাচে নিজের ১০০% দিতে উজার করে দেন বৈভব সূর্যবংশী।

অন্যদিকে বৈভব নিজে জানিয়েছেন, এই সিরিজে আগের ম্যাচগুলিতে সে কিছুটা সতর্কভাবে খেলার চেষ্টা করছিল। যা মোটেই তাঁর স্বাভাবিক টি-টোয়েন্টি খেলার ধরনের সঙ্গে মেলে না। কিন্তু আগের দিনের ম্যাচে পাওয়ার প্লে, অর্থাৎ প্রথম ৬ ওভারের সুবিধা নিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন বৈভব। মাত্র ১৯ বলেই ৪৫ রান করেন সূর্যবংশী। তাঁর ইনিংসে সাজানো ছিল ৪টে ছয় ও ৪টে চার।

অভিষেক শর্মা  বৈভবের প্রশংসা করে বলেন যে, ১৯৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে বৈভব যখন প্রথম ওভার থেকেই বোলারদের আক্রমণ শুরু করেন, তখন নন-স্ট্রাইকার প্রান্তে দাঁড়িয়ে তিনিও অবিশ্বাস্যভাবে উজ্জীবিত বোধ করছিলেন। অভিষেক হেসে বলেন, বৈভব যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল যেন গ্রামের কোনও ছাদে বা রাস্তায় ক্রিকেট খেলা হচ্ছে!

সাক্ষাৎকারের সময় সঞ্জু স্যামস্যানের কথাও উল্লেখ করেন বৈভব। সে জানায়,  দলের সব খেলোয়াড়ই সম্পূর্ণ নিঃস্বার্থ। সঞ্জু ভাই নিজের জায়গা ছেড়ে অন্যদের সুযোগ করে দিয়েছেন, যা প্রমাণ করে দলের পরিবেশ কতটা চমৎকার। 

 

POST A COMMENT
Advertisement