Cricket World Cup 2027: ফের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, যোগ্যতা অর্জন করল কতগুলি দল? রইল লিস্ট

র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে এখনও কাট-অফ ডেট অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর আগে আরও দু’টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সেই দুই ম্যাচ জিতলেও আফগানিস্তানকে টপকে যাওয়ার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।

Advertisement
বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ, যোগ্যতা অর্জন করল কতগুলি দল?ওয়েস্ট ইন্ডিজ
হাইলাইটস
  • ২০২৩ সালের বিশ্বকাপেও সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ
  • কীভাবে কোয়ালিফাই করা সম্ভব?
  • কোন কোন দল বিশ্বকাপে এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করেছে?

২০২৭ সালের ক্রিকেট বিশ্বকাপে (ICC World Cup 2027) সরাসরি কোয়ালিফাই করতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। ১২ দলের ক্রিকেট বিশ্বকাপে ১০ নম্বর দল হিসেবে জায়গা করে নিল আফগানিস্তান। ODI World Cup আগামী বছর হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবোয়েতে। 

গত সোমবার আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারানোর পর র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে যায় আফগানিস্তান। এর ফলে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আগামী বছরের নভেম্বরে আয়োজিত হতে চলা  মেগা টুর্নামেন্টে সরাসরি জায়গা করে নেওয়া দশম এবং শেষ দল হিসেবে নিজেদের নাম নিশ্চিত করেছে আফগানিস্তান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে এবার বিশ্বকাপে খেলার জন্য কোয়ালিফায়ার পর্বে অংশ নিতে হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে এই কোয়ালিফায়ার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২৩ সালের বিশ্বকাপেও সুযোগ পায়নি ওয়েস্ট ইন্ডিজ

দু'বারের ওয়ানডে বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সে বার ক্রিকেটের ইতিহাসে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজ দল বিশ্বকাপের বাইরে ছিল। র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের হাতে এখনও কাট-অফ ডেট অর্থাৎ ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর আগে আরও দু’টি ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ রয়েছে। তবে ভারতের বিরুদ্ধে সেই দুই ম্যাচ জিতলেও আফগানিস্তানকে টপকে যাওয়ার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের।

কীভাবে কোয়ালিফাই করা সম্ভব?

কোয়ালিফায়ার পর্বে মোট ১০টি দল অংশ নেবে। এই ১০টি দলের মধ্যে থাকবে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে নীচে থাকা দুই পূর্ণ সদস্য দেশ (আয়োজক দেশ বাদে), বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চারটি দল এবং কোয়ালিফায়ার প্লে-অফস থেকে চারটি দল। এই পর্ব থেকে মোট চারটি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলটি সরাসরি দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। বাকি তিনটি দলকে খেলতে হবে একটি সুপার সিরিজ। সেই সিরিজ থেকে মাত্র একটি দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। কোয়ালিফায়ারের এই নতুন ফর্ম্যাট নিয়ে অবশ্য অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে সমালোচনা শুরু হয়েছে। নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বক্তব্য, কোনও রকম আলোচনা ও মতামত না নিয়েই ICC এই নয়া ফর্ম্যাট ঘোষণা করে দিয়েছে। 

Advertisement

কোন কোন দল বিশ্বকাপে এখনও পর্যন্ত যোগ্যতা অর্জন করেছে?

যে দেশগুলি এখনও পর্যন্ত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, সেগুলি হল, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবোয়ে। 

POST A COMMENT
Advertisement